আজকে সালাউদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না; সরকারও তাকে খুঁজছিল গ্রেফতারের জন্য; যদি উনি এ যাত্রা টিকে যান, এবং সামনে বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে, উনি অস্বাভাবিক কোন বড় পদে মন্ত্রী হয়ে যাবেন, ব্যবসা বাণিজ্য দখল করবেন; ভাইবোন, পরিবারের লোকজন বড় বড় ব্যবসা দখল করে বসবে, বড় ধরণের লাইসেন্স, পারমিশনের মালিক হয়ে যাবে।
খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময়, ফালু বাংলাদেশের সবচেয়ে অমায়িক বিলিয়ন ডলারের ব্যবসায়ী, এখন বড় অপরাধী। খালেদা জিয়ার ছেলেরা, ভাইবোনেরা, তাদের ছেলেময়ে সবাই ব্যবসায়ী, সব ধরণের লাইসেন্স, পারমিশনের মালিক; এখন সবাই অপরাধী!
আজ কর্ণেল ফারুক দেশের এনার্জি সেক্টর এককভাবে দখল করে ব্যবসা করছে; কাল খালেদা জিয়া ক্ষমতায় এসে গেলে কর্ণেলকে হয়তো ধরা হবে, সালমান রহমানকে ধরা হবে।
ডান্ডি ডায়িং, কোকো শিপিং লাইন, কেরু এন্ড কোম্পানী, ঢাকা সিরামিক কি উন্নয়নের প্রতীক নয়? এরা কি দেশের জন্য চাকুরীর সৃস্টি করেনি? তা'হলে ফালু, তারেক, কোকো, মামুনের নাম অপরাধীদের লিস্টে কেন? এক সরকারের সময় তারা জাতির হিরো, আরেকে সরকারের সময় তারা অপরাধী, ব্যাপারটা কি?
কর্ণেল ফারুক কি দেশকে ট্যাক্স দিচ্ছে না? সালমান রহমান কি এক্সপোর্ট করে দেশের জন্য হার্ড কারেন্সী আনছে না? অবশ্যই আনছে; তা'হলে তারা খালেদা জিয়ার সরকারকে ভয় পায় কেন?
হ্যাঁ, এরা সবাই দেশের উন্নয়নে অবদান রাখছে; কিন্তু এদের লাইসেন্স, পারমিশন সবকিছুই দলীয় দখলবাজির মাধ্যমে এসেছে; এদের আয় আইনকে মানে না; এরা লাইসেন্স, পারমিশন দখল করে মনোপলি সৃস্টি করেছে সুযোগমত, অন্যদের সম-সুযোগ ও অধিকার থেকে বন্চিত করেছে।
শেখ হাসিনা ও কালেদা জিয়া এই ২ শিবিরের সেনাপতি, এই ২ জনকে সামনে রেখে, বাকীরা দখলবাজি করে বে-আইনী, অসম ও দখলবাজির উন্নয়ন করেছে, যা আজকের মত চরম অবস্হার সৃস্টি করেছে; রাজনৈতিক ক্ষমতা ধরে না রাখতে পারলে, আজকের হিরো, আগামী কালের হাজতী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




