আমাদের দল প্রাণপনে চেস্টা করে, আমাদের দেশকে কোয়ার্টার ফাইনালে এনেছে; জাতি আনন্দিত হয়েছে। এর পরবর্তী ধাপের জন্য দল ও জাতি মিলে এক প্রচন্ড মণোবল ও প্রাণশক্তির সৃস্টি হয়েছিল; সেই ধাপ পেরোতে পারলে, আমরা, আমাদের দল, আমাদের ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁচে যেতো; যাক, সেটা এবার ঘটেনি।
না ঘটার পেছনে কিছু কারণ আছে; সময় নিয়ে সেগুলোকে সঠিকভাবে এনালাইসিস করে, সেগুলোর সমাধান খোঁজা হবে; আলাপ আলোছনা, ব্যখ্যা, আশা হতাাশার মাঝ থেকেও কারণ গুলো ফুটে উঠবে সময়ের সাথে।
আজকে সবকিছুর সমাধান করার চেস্টা করলে আমাদের মন খারাপ হবে; যদি কোয়ার্টার ফাইনালকে আমরা আমাদের একটা মাইল ফলক হিসেবে ধরে আনন্দিত ও শান্ত হই, খুশী হওয়ার মত অনেক কারণ খুঁজে পাবো আমরা।
সামনে আমাদের সময় আছে ভাবার, সমস্যাকে বুঝার, দরকারী পদক্ষেপ নেয়ার; আজকের যত হতাশা ছেড়ে আমরা আমাদের মাইল ফলককে বুকে ধরণ করে, আগামীদিনের জন্য প্রস্তুস্তি নেবো; দল আছে, আমাদের ক্রিকেট একটা আকার ধারণ করেছে, আমরা আছি।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





