আমাদের ক্রিকেট দল দক্ষতার সাথে খেলে, আমাদের দেশকে কোয়ার্টার ফাইনালে নিয়েছে; এটা খেলার দিক থেকে একটা মাইল ফলক; জাতির আনন্দ, উত্তেজনা, উৎসাহ, আশা সবকিছু সেটাকে প্রকাশ করেছে; খুবই আশা ছিল যে, আমরা কোয়ার্টার ফাইনালে জয়ী হই; কিন্তু তা ঘটেনি; আমরা আশাহত হয়েছি; কিন্তু আমরা কিছুই হারাইনি।
আম্পায়ারদের ভুলে হোক, বা খারাপ মনোভাবের জন্য হোক, খেলায় ২ টা সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গিয়েছে; আমাদের মন খারাপ হয়েছে; কিন্তু ভারতের মানুষ বা ক্রিকেটদল আমাদের মন খারাপের কারণ নয়।
খেলায় সবাই জয়ী হতে চায়, আমরা ছেয়েছি, ভারতের লোকেরাও চেয়েছে; ভারত জয়ী হয়েছে; তারা খুশী, আমরা সাময়িকভাবে মনোব্যথা পেয়েছি; এটা খুবই স্বাভাবিক।
ফেইসবুক ও ব্লগে অনেকেই ভারতকে দোষারূপ করছেন, খারাপ কথা বলছেন; মন খারাপ হলে এটা সেটা মুখে এসে যায়; কিন্তু সেটাকে সীমার মাঝে রাখা দরকার। আজকাল অনলাইনে মনোভাব প্রকাশ করায়, অনেককিছু সহজেই সবার ছোখে পড়ছে।
আমরা চাইনা যে, খেলাকে কেন্দ্র করে আমরা পরস্পরকে খারাপ চোখে দেখি; কারণ, এমন কি যদি কেহ কৌশল খাটায়ে খেলার গতি বদলায়, তাতে কিন্তু কোন জাতি যুক্ত নয়।
খেলাকে কেন্দ্র করে পুরো জাতিকে অকারণ দোষারূপ করে অনলাইনে লেখা ইত্যাদি গ্রহনযোগ্য নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





