মোদী আসছে টাকার থলি নিয়ে, ২ বিলিয়ন ডলার ঋণ দেবে বাংলাদেশকে; কোন প্রজেক্টে, কোন প্রজেক্টে? এখনো ঠিক হয়নি, প্রজেক্ট একটা বের করা যাবে, এটা বিরাট কিছু না, ৫ মিনিটে টাইপ করে নেয়া যাবে।
আসলে কোন দেশ এভাবে বিনা পরিকল্পনায়, কমপক্ষে পার্লামেন্টের বিনা অনুমতিতে এভাবে জাতীয় ঋণ বাড়াতে পারে না; এর আগেও ভারত থেকে ১ বিলিয়ন নেয়া হয়েছিল বিনা পরিকল্পনায়; সেটা বোধ হয় খরচের খাতায় চলে গেছে, এখন সুদ আর আসল গুণতে হবে বাজেট থেকে আগামী ২০ বছর; ফলে, শুনা যাবে বাজেট বড় হচ্ছে, কিন্তু টাকা চলে যাবে বিদেশে।
মোদীকেও বুঝতে হবে যে, বাংলাদেশের সেক্রেটারীদের মাঝে কয়জন লোক আছে, যারা ২ বিলিয়ন নিয়ে ১৫/২০ বছরে সেই ২ বিলয়নকে ৪/৫ বিলয়নে পরিণত করতে পারবে? আসলে ১ জনও নেই; টাকা আমাদের দরকার আছে, আমাদের শিক্ষার দরকার, চাকুরীর দরকার; কিন্তু চোরা ব্যুরোক্রেটরা ক্যাশ পেলে সব বাড়ী নিয়ে যায়: দুবাই মালয়েশিয়া, লন্ডন ও নিউইর্ক নিয়ে যায়।
মোদী মিয়া যদি সামুতে ব্লগিং করতো, আর আমার পোস্ট পড়তো, তা'হলে এভাবে উনি কখনো টাকা ঋণ দিতো না: টাকার জন্য সঠিক প্ল্যান থাকতে হবে; লাভ না হোক, মুলধন যেন না হারায়। মোদী টাকা দিচ্ছে পুরো জাতির জন্য, দেখা যাবে যে, হাউজিং লোন দিচ্ছে ঢাকায় সেই টাকা থেকে; ফালু, মালু ও বসুন্ধরা নতুন প্রজেক্ট শুরু করছে।
শেখ হাসিনার উচিত উনার তাসের ঘরের পার্লামেন্টে বিল এনে, সঠিক প্ল্যান পাশ করে, সঠিক প্রজেক্টের জন্য টাকা নেয়া; এবং শুধু মাত্র চাকুরী সৃস্টি ও শিক্ষার জন্য; এবং সেই প্ল্যান অনুসারের,প্রজেক্ট থেকেই আসল ও সুদ পরিশোধ করতে হবে; বাজেটে হাত দিতে পারবে না; না হয়, টাকা নিয়ে খেয়ে ফেললে, একদিন সবার বিচার হবে।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৫ সকাল ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



