পার্টি-প্রধান থাকা অবস্হায় ৩৪ বছর রাজনীতি করার সুযোগ শেখ হাসিনা ব্যতিত কেহ পেয়েছে বলে ইতিহাস নেই; কাছাকাছি যারা আছে, উনারাও তথাকথিত বাংগালী রাজনীতিবিদ: খালেদা জিয়া ও জেনারেল এরশাদ।
অবশ্য, গত ৩৪ বছর কেটেছে খালেদা জিয়া, জামাত ও এরশাদের বিপক্ষে সংগ্রাম করে; সেই সংগ্রামকে রাজনীতি বলা কঠিন হবে; মনে হয়, এখন শেখ হাসিনা সেই তথাকথিত রাজনৈতিক শক্তিগুলোর লাগাম ধরতে পেরেছে; এখ চাইলে সে রাজনীতি করার চেস্টা করে দেখতে পারে।
শেখ হাসিনা রাজনীতিতে আসার কথা ছিল না; ১৯৭৫ সালের হায়েনারা ঘরের বউকে রাজনীতিবিদ বানায়েছে; যে মহিলা ৬ বছর বাবার কবরটাও দেখতে পায়নি, সে মহিলার রাজনীতি নিশ্চয় ক্লিনটনের রাজনীতির মতো হওয়ার কথা নয়; এবং ৬ বছর পর, হায়েনাদের সংখ্যা ক্রমাগতভাবেই বেড়ে চলছিল।
সেসব হায়েনারা আজও ভেড়ার চামড়া পরে বাংলার বুকে 'ঘণতন্ত্র' কায়েম করেই চলছে।
বাংলাদেশকে হায়েনামুক্ত করতে হলে মানুষের জন্য রাজনীতি করতে হবে শেখ হাসিনাকে; খালেদা জিয়ার পতন ঘটাতে লেগেছে ৩২ বছর; সময় তো হাতে থাকছে না বেশী; এখন দরকার মানুষের জন্য পড়ালেখা, চাকুরী, বাসস্হান ও চিকিৎসার রাজনীতি করা।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৫ ভোর ৫:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




