শেখ হাসিনকে বুঝতে হবে যে, নাগরিকের জীবনের মুল্য অপরিসীম; হরতাল অবরোধে এ্যাকশন হিসেবে নাগরিকদের হত্যা করে সবাই যেভাবে ৪৪ বছর পার পেয়ে গেছেন, তা চলতে দেয়া ঠিক হচ্ছে না; '৯১ দিনের তান্ডবে' ১৫০ জন প্রাণ হারিয়েছেন, ৩০০ জন পংগু হয়েছেন; এরা পারিবারিকভাবে মামলা করেননি; পরিবারের পক্ষে মামলা করেছে সরকার; এখন সরকার সন্ত্রাসী ও হুকুমদাতাদের জামিন দিচ্ছে ও কিছু মামলা প্রতয়াহার করার কথা বলছে; মামলাগুলো দ্রুত আিনে হওয়ার কথা ছিল; এদের জামিন দিয়ে ও মামলা প্রত্যাহার করে, শেখ হাসিনার সরকার বিএনপি'র অপরাধের বোঝা নিজের মাথায় তুলে নিচ্ছে।
যারা মানুষ মেরেছে, যাদের হুকুমে এ ধরণের হরতাল, অবরোধ দেয়া হয়েছে, তাদের বিচার না করা মানে নিহতদের পরিবারের প্রতি বড় মাপের অন্যায় করা।
মানুষ যেভাবে শেখ সাহের মৃত্যুর বিচার চেয়ে আসছিল, তেমনি মানুষ প্রতিটি নাগরিকের বিচার চেয়ে আসছে; বাবার প্রতি শেখ হাসিনার যে দায়িত্ব ছিল, অন্যদের বাবা, মা, ভাই, বোনের প্রতি উনার সমান দায়িত্ব আছে।
শেখ হাসিনার সরকার বিএনপি'র নেতাদের কোন অবস্হায় জামিন দিতে পারে না; কোন অবস্হায় মামলা প্রত্যাহার করতে পারে না; উনার উচিত এসব মামলা দ্রুত আইনে নিস্পত্তি করা; যারা খালাস পাবে, তারা বেরিয়ে যাক, যারা সাজা পাবে, তাদের সাজা হয়ে যাক; নাগরিক মেরে, কেহ জামিন পাবার কথা নয়।
এসব মামলায় জামিন ও মামলা প্রত্যাহার রাজনৈতিক সমঝোতার অংশ হতে পারে না, এগুলো ভয়ংকর অপরাধ; এসব অপরাধ শেখ হাসিনা অকারণে নিজের মাথায় তুলে নিয়ে অপরাধের ভাগী হওয়া সমীচিন হবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



