মন্ত্রী নাহিদ এইএসসি রেজাল্ট প্রকাশ উপলক্ষ্যে সংবাদ সন্মেলন করেছেন; সাংবাদিকদের মাঝে একজনও উনাকে প্রশ্ন করেননি যে, যারা ফেল করেছে, তাদের জন্য কি তিনি ব্যবস্হা নিয়েছেন? প্ররশ্নটা করলে, গবুচন্দ্র ভ্যাবাচেকা খেয়ে যেতেন; কোন শব্দ বের হতো না উনার মুখ থেকে; ফেল করাদের জন্য কি ব্যবস্হা?
রেজাল্ট বের হওয়ার ১২ ঘন্টার মাঝে সরকারী একজন 'কাউনসেলর' ফেল করা ছেলেমেয়েদের সাথে কথা বলার ব্যবস্হা করার দরকার ছিল।
এইচএসসি'তে ৩০% ফেল করলে বুঝতে হবে যে, উনার মিনিস্ট্রিতে লালবাতি জ্বলছে।
৩ লাখ ৩০ হাজার ছেলেমেয়ে ফেল করেছে; এরা মাত্র ২ বছর আগে এসএসসি পাশ করেছে; যারা এসএসসি পাশ করেছে, তারা কি করে এইএসসি ফেল করে? ঠিক আছে, ফেল তো করেই ফেলেছে, এখন কি করতে হবে, উনার কোন দায়িত্ব আছে? নাকি সব দায়িত্ব ফেল-করা ছেলেমেয়েদের ও তাদের পরিবারের?
যারা ফেল করেছে, তারা এই ফেলের দায়িত্ব নেয়ার মতো দক্ষ কিনা? তারা যদি ফেল করার দা্যিত্ব নেয়ার মতো হতো, কোনভাবেই ফেল করতো না। যারা ফেল করেছে, তাদের খবর নিয়ে দেখেন, এদের পরিবারও খুব একটা সাপোর্ট করার মত পজিশনে নেই; একটা অংশের বাবা বিদেশে।
নাহিদ উনার দায়িত্ব শেষ করেছেন, 'রাজনৈতিক' সমস্যার উপর দোষ চেপে দিয়ে; উনি ৩ লাখ ৩০ হাজারের পক্ষ থেকে খালেদা জিয়া ও ফখরুলকে দায়ী করে মামলা করছেন না কেন?
নাহিদ অবশ্যই শেখ হাসিনার সরকারের শ্রেস্ঠমনত্রী; কিন্তু বাংলাদেশের প্রয়োজনের তুলনায় আগাছা ছাড়া কিছুই নয়।
দোষ খালেদা জিয়ার আছে, সন্দেহ নেই; কিন্তু সেটা হলো শেষ ৩ মাস, যখন ক্লাশে যাবার দরকার হয়নি; বাকী ১ বছর ৯ মাস তো পেয়েছে পড়ার জন্য, ওটা হিসেবে নিলে কারো ফেল করার কথা নয়।
নাহিদের মাথায় আসল সমস্যা ধরা পড়েনি, আসল সমস্যা হলো শিক্ষকেরা পড়ায় না; বেশীরভাগ ছেলেমেয়ে 'পরীক্ষের আগে পড়ে' পাশ করার নীতি নিয়ে কলেজ জীবনের আনন্দে মেতে থাকে। ইহা যদি নাহিদের মাথায় ঢুকতো, নাহিদ নিজেই মানুষ হয়ে যেতো, তিনি ব্যবস্হা নিতে পারতেন, বাচ্ছারা পাশ করতো।
আধুনিক টেজনোলোজী ব্যব হার করে, শিক্ষদের ও ছাত্রদের কার্যকলাপ প্রতিদিন ট্রেকিং করা সম্ভব। শিক্ষকেরা সঠিভাবে পড়াচ্ছে না; কারণ, তাদের দক্ষতার অভাব ও আয়ের অভাব; এটা সমাধান যোগ্য। বাচ্ছারা স্কুল থেকে কলেজে আসার পর, তাদের জীবনে একটা পরিবর্তন আসে, সেটাকে মিলায়ে তাদের পড়ালেখা ঠিক রাখার জন্য 'এডুকেশন কাউনসেলর' দরকার।
যারা ফেল করেছে, তাদের জন্য অনেক পদক্ষেপ নেয়া সম্ভব; পহেলা পদক্ষেপ হলো, এদের সবাই যেন আগামী পরীক্ষায় অংশ নিতে পারে, এবং যেসব সাবজেক্টে সমস্যা আছে, সেগুলোতে সরকারীভাবে টিউটোরিং করার ব্যবস্হা করা নাহিদের দায়িত্ব; আরো অনেক কিছু করা সম্ভব; যেহেতু নাহিদ কোনটাই করবে না, অযথা বকবক করতে চাই না।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


