২০১৩ সালে, যুদ্ধপরাধীদের বিচারকে কেন্দ্র করে কয়েকজন 'ব্লগারের' অবস্হান প্রতিবাদ 'গণ জাগরণ' মন্চে পরিণত হয়; এতে সারা জাতি জড়িয়ে পড়ে কয়েকদিনের জন্য; খালেদা জিয়ার ভুল অবস্হানের ফলে, এই বিশাল প্রতিবাদ খালেদা জিয়ার স্বার্থের প্রতিকুলে চলে যায়; উনার বেকুব ও দুস্ট থিংক ট্যাংক মাহমুদুর রহমান উনাকে শিখায়ে দেয় যে, ব্লগারদের 'নাস্তিক' ডাকতে; এতে কাজ হয়; সারাদেশে ব্লগার শব্দের প্রতিশব্দ হয়ে যায় 'নাস্তিক'।
আজ ব্লগারেরা সেটার খেসারত দিয়ে যাচ্ছে; ব্লগিং সম্পর্কে ৫০% উচ্চ-শিক্ষিত বাংগালীরও ধরণা নেই; যাদের কম্প্যুটার ধারণা নেই, যাদের নিজের কম্প্যুটার নেই, যারা কোন ব্লগে রেজিস্টার করেননি, তাদের কোন পরিস্কার ধরণা নেই, ব্লগারেরা কি করেন।
বেগম খালেদা জিয়াকে কোন ব্লগে রেজিস্ট্রেশন করে দিলে, উনি একত্রে ১০ টা বাক্য মোটেই লিখতে পারবেন না কোন বিষয়ে। আমার ধরণা, আজো উনি জানেন না যে, আসলে ব্লগিং কি!
আজ অবধি যেসব ব্লগার প্রাণ হারিয়েছেন, আমি তাদের কোন লেখা পড়ে দেখিনি; ফলে, আমি জানি না যে, উনারা কি কোনদিন নিজকেে 'নাস্তিক' বলে দাবী করেছিলেন কিনা। তবে, ১০ লাখের বেশী ব্লগার, যারা রেজিস্ট্রেশন করেছেন, তারা সবাই 'নাস্তিক' খালেদা জিয়ার ভাষায়।
আমি জাপান, রাশিয়া, ইউরোপের মানুষকে দেখেছি যারা নিজকে নাস্তিক বলেন; আমি কোন বাংগালীকে এখনো দেখিনি যিনি নিজকে নাস্তিক বলেছেন।
ধর্ম নিয়ে খৃস্টান, মুসলমান, ইহুদী ও হিন্দুরা সব সময় বিতর্কে আছেন; খৃস্টানদের বড় ৪টি গ্রুপ পরস্পরের সাথে তর্কাতকি করছে, এক সময় যুদ্ধ করেছে; মুসলমানদের বড় ৪ গ্রুপ এখন নিয়মিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে; ইহুদীদের ১৪ গ্রুপ বাকবিতন্ডা করছে; হিন্দুদের নিম্ন বর্ণরা উচ্ছ বর্ণের সাথে বড় সমস্যায় আছে; ধর্ম সমস্যা নিয়ে পরস্পরের সাথে বিতর্ক, মারামারি, যুদ্ধ হলেও বিপক্ষকে "নাস্তিক" ডাকেনি কোনদিন।
১০ ক্লাশ পড়া খালেদা জিয়া কি করে বাংলার বুদ্ধিমানদের "নাস্তিক" ডাকলো?
খালেদা জিয়ার উচিত, আজ মিডিয়ার সামনে এসে নিজের ভুলের জন্য মাফ চাওয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

