
ফ্রান্সের মানুষ বাস্তিল দিবস পালন করেছে আজ; ফায়ার-ওয়ার্ক দেখতে আসা মানুষদের উপর দিয়ে ট্রাক চালিয়ে দেয় এক সন্ত্রাসী, এতে ৭৭ জন নিহত হয়েছে ও ১১০ জনের মতো আহত হয়েছে; ফ্রান্সের পুলিশ মনে করছে, এটা টেরোরিস্ট আক্রমন।
আক্রমণকারী নিহত হয়েছে পুলিশের গুলিতে; তবে, এখনো পরিচয় প্রকাশ করা হয়নি; ইতিমধ্যেই মানুষজন অনুমান করছে আরব মুসলিমদের কাজ হতে পারে।
ইউরোপের মাঝে, ২য় বিশ্বযুদ্ধের পর থেকেই ফ্রান্সের মানুষ আরবদের প্রতি সহানুভুতি দেখায়ে আসছে; আলজিরিয়ার স্বাধীনতা যুদ্ধে মানুষ সরকারের বিরুদ্ধে অবস্হান নেয়, যার ফলে আলজিরিয়ার স্বাধীনতাযুদ্ধে মানব জীবনের ভয়ংকর ক্ষতি সাধিত হয়নি।
ফ্রান্স আলজিরিয়া ব্যতিত অন্য আরবদেরও সাহায্য করেছে সব সময়ে; এরা প্যালেসটাইনীদের সবচেয়ে বড় সাপোর্টার ছিল জাতি সংঘে ও সাহায্যের দিক থেকে। এখনো প্যালেস্টাইনে ফ্রান্সের ভলনটিয়ার ডাক্তার ও শিক্ষকেরা কাজ করছে।
দু:খের বিষয়, মনে হচ্ছে, ফ্রান্সের জনসাধারণ আগামী ভোটেই হয়তো আরবদের বহিস্কার দাবী করবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

