
গত ৪ দিনে ট্রাম্প ২টি ইস্যুতে ছোট বাচ্ছার থেকেও বড় ভুল করেছে; এতে তার অবস্হা ভয়ংকর খারাপ হবে কয়েকদিনের জন্য হলেও; ডেমোক্রেটিক কনভেনশনে, এক পাকিস্তানী পিতা বক্তৃতা করেছেন, যার ছেলে আমেরিকান সৈনিক ছিলেন, এবং মিডল-ইস্ট যুদ্ধে প্রাণ হারায়েছেন; বক্তৃতার সময় নিহত সৈনিকের পিতা ট্রাম্পকে মুসলিম বিরোধী হিসেবে আক্রমণ করে; কনভেনশন শেষ হওয়ার পর, ট্রাম্প সৈনিকের পিতাকে ট্রাম্প স্টাইলে প্রতি-আক্রমণ করে; এতটুকু স্বাভাবিক ছিলো; কিন্তু সে মৃত সৈনিককের অবদানকে অবজ্ঞা করে বক্তব্য দেয়; আমেরিকা কখনো মৃত সৈনিকদের নিয়ে কারো অবজ্ঞা সহ্য করে না; ট্রাম্প অল্পতে ভুল স্বীকার করে সরে যেতে পারতো; কিন্ত আজ অবধি সে সেই ইস্যুতে পেছনে সরছে না, ভয়ংকর অবস্হা, সে পুরো আমেরিকার সাথে মুখোমুখি।
২য় ইস্যু আরো ভয়ংকর, আমেরিকার কোন দুধের শিশুও অফিসিয়েলী রাশিয়াকে ও পুতিনকে বন্ধু ডাকবে না; কিন্তু ট্রাম্প সেটাই করেছে। আমেরিকান পলিসি হলো, রাশিয়া ন্যাটোর বিপক্ষের শক্তি, সেই হিসেবে রাশিয়া মোটামুটি শত্রু; এবং আমেরিকা পুতিনের বিশ্ব পলিসির বিপক্ষ শক্তি। ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছে যে, পুলিন খুবই জ্ঞানী মানুষ, পুতিন কখনো ইউক্রেনের কোন ক্ষতি করবে না; এবং ইউক্রেনের প্রতি পুতিনের নীতিতে কোন ভুল নেই; আমেরিকা হতবাক।
আজ আরো এক বড় ঘটনা ঘটেছে, ইনভেস্টর ওয়ারেন বাফেট হিলারী ক্লিনটনের সভায় বক্তব্য রেখেছে ও ট্যাক্সের ব্যাপারে ট্রাম্পকে আক্রমণ করেছে; এখনো ট্রাম্পের রিয়েকশন জানা যায়নি; তবে, ভয়ংকর কিছু ট্রাম্পের মুখ থেকে বেরিয়ে আসতে পারে, যা ট্রাম্পের বিপক্ষে যাবে। যদিও ওয়ারেণ বাফেট রিসেশনের সময় আমেরিকায় চাকুরী সৃস্টির জন্য কোনদিন কিছুই করেনি, উল্টো চীনে চাকুরী সৃস্টি করেছে, তবুও তার প্রতি মানুষের একটা টান আছে, যেমন মাটির প্রদ্বীপ চাঁদকে দাদা ডেকে নিজেই খুশী হয়। বাফেটের ঘটনাও আগামীকাল থেকে হয়তো বিস্ফোরিত হতে থাকবে।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৬:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




