somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭ই মার্চ, আজও দিক-নির্দেশনার দিন হিসেবে পালন সম্ভব

০৭ ই মার্চ, ২০১৭ ভোর ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৭ই মার্চের ভাষণ ছিল শেখ সাহেবের জীবনের শ্রেস্ঠ ভাষণ; জাতির সেই সন্ধিক্ষণে দিক-নির্দেশনার দরকার ছিলো; সাধারণ মানুষ তখন বড় এক বিপ্লবের মুখোমুখি; সেখান থেকে বাংগালীদের কোনদিকে যাওয়া উচিত, কি করা উচিত, সামনে কি আছে, মানুষ জানতে চেয়েছিলেন; প্রচন্ড চাপ ছিলো শেখ সাহেবের উপর; তিনি সেদিন অবস্হার পরিপ্রক্ষিতে যতদুর সম্ভব নির্দেশনা দিয়েছিলেন। এই দিনটি সাধারণ বাংগালীকে ঐক্যবদ্ধ করেছিল, আগত দিনগুলো সম্পর্কে কিছুটা আভাস দিয়েছিল; এই দিনটি আজও বেঁচে আছে। আগামী কয়েক বছরের মাঝে হারিয়ে যাবে; আওয়ামী লীগ দিনটির চেহারা বদলায়ে দিতে চাচ্ছে, তারা ইহাকে তরুণদের নাচেগাণে মুখরিত একটি দিনে পরিণত করতে চাচ্ছে; ঐদিন কোথায় নাকি "ইয়ং পিয়ংদের কনসার্ট" হবে; মেন্যুতে আরো কি কি আছে কে জানে!

১৯৭১ সালের মার্চের ৩ তারিখে, পাকিস্তানের নব-নির্বাচিত সংসদের বৈঠক বসার কথা ছিল; তার আগেরদিন, ততকালীন সামরিক সরকার প্রধান জেনারেল ইয়াহিয়া বৈঠকটি বাতিল করে দেয়; আওয়ামী লীগকে সরকার গঠন করতে না দেয়ার ষড়যন্ত্র চলে আসছিলো নির্বাচনের পরদিন থেকেই; কিন্তু মার্চের ২ তারিখে তা উলংগভাবে প্রকাশ পেলো। সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়লো, কেহ কিছু বলার আগেই মানুষ সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করলো; শেখ সাহেবও অসহযোগ আন্দোলনের ডাক দিলেন। পাকিস্তান মিলিটারীর আচরণ দেখে মনে হচ্ছিল, দেশে ভয়ংকর কিছু একটা ঘটতে যাচ্ছে; মানুষ তা শেখ সাহেবের মুখ থেকে শুনতে চাচ্ছিলেন।

আজ ৪৬ বছর পরও, মানুষ সেই দিনটিকে 'দিক নির্দেশনার দিন' হিসেবে মনে রেখেছে। মানুষ আজ শেখ হাসিনা, বেগম জিয়া, ড: কামাল হোসেন থেকে দিক-নির্দেশনা চাচ্ছে না' কারণ, উনাদের নিজেরই কোন দিক নেই। আজ আমরা, জাতি হিসেবে দিক হারায়েছি; জাতি কোনদিকে যাচ্ছে কেহ জানে না; জাতি জানে, দিক ২টি, পশ্চিমে আরব, চাকুরী করতে হবে ওখানে; পুর্বে মালয়েশিয়া চাকুরী ওখানে; অথবা আরেক দিক আছে বাড়ী ছেড়ে কপাল নিয়ে বের হওয়া, গন্তব্য কোথায় কেহ জানে না, কেহ আমেরিকা পৌঁছে যাচ্ছে, কেহ ইতালী, বা আফ্রিকা, কেহ ভুমধ্য-সাগরে ডুবছে, কেহ আন্দামান গিয়ে উঠছে।

শেখ সাহেব নেই, আছে ৭ই মার্চ, আছে ঢাকা ইউনিভারসিটি, আছে জাতির শিক্ষিত সন্তানেরা; তারা শেখ সাহেবের এই দিনটিকে কাজে লাগিয়ে জাতিকে বলুক, আমরা কোন রোডম্যাপ ধরে এগুলে, জাতি হিসেবে সন্মানের সাথে, ভালোভাবে ও শান্তিতে বসবাস করতে পারবো আগামীতে।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
৩০টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

×