somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতার মাস: শেখ সাহেব ও মানুষের ভাবনা একই লেভেলে ছিলো না

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেখ সাহেব যখন ৬ দফা দিয়েছিলেন, তখন বাংলার শতকরা ৮০ জন, অংকে ৬ সংখ্যাটি লিখতে জানতেন না, হাতের আংগুলে ৬ গুনতেন; তারা ৬ দফায় কি ছিলো ঠিক বুঝতো না, অনুমানে ধরে নিয়েছিলো, এটা নতুন জীবনের রূপরেখা; আসলে, ৬ দফা বাংলাকে আলাদা করার জন্য যথেস্ট ছিল মাত্র, এখানে নতুন জীবনের রূপরেখা আসলে ছিলো না। ৬ দফা পাকিস্তান ভাংতে পারে ভেবেই আইয়ুব খান, শেখ সাহেবকে ধরার সুযোগ খুঁজছিলো; আগরতলা মামলায় শেখ সাহেবকে জেলে নেয়া হলো; এতে, মানুষ ৬ দফা নিয়ে আরো বিশালভাবে উৎসাহী হয়ে গেলো, তারা শেখ সাহেবকে মাও ও লেনিনের মত উপরে নিয়ে গেলো; ১৯৬৬ সালে, চীন ও সোভিয়েত বিশ্বের কাছে বিস্ময় ছিলো; বাংগালীরাও ৬ দফা নিয়ে ঐ রকম বিস্ময়কর কিছু পাবার চেস্টা করছিলো; এখানে ছিলো সমস্যা, ৬ দফায় চীন বা রাশিয়ার মতো জীবনের রোডম্যাপ ছিলো না; থাকলে, পশ্চিম পাকিস্তানের মানুষও ৬ দফা নিয়ে লেগে যেতো, বালুচ, পাঠান সবাই ভালো জীবন চাচ্ছিলো; পশ্চিম পাকিস্তানের সবাই আদমজী, ইস্পাহানী, দাউদ, বাওয়ানী ছিলো না; পশ্চিম পাকিস্তানের সাধারণ মানুষ ৬ দফাকে ভালোবাসেনি, ভয় পেতো; কারণ, সেখানে শুধু পুর্ব বাংলার কথা ছিলো।

মানুষের কাছে ৬ দফার যে অর্থ ছিল, সেটা হলো নতুন অর্থনীতি, সম্পদশালী, শিক্ষিত, নিজ মুদ্রাধারী সোনার বাংলা; শেখ সাহেবের কাছে ছিল আলাদা এক দেশ, যেখানে পাকিস্তানীরা থাকবে না; এখানে শেখ সাহেব ও মানুষের মাঝে বিরাট পার্থক্য ছিলো। লেনিনের রাশিয়া ও জারের রাশিয়া ছিলো আলাদা; জারের ছিল রাজতন্ত্র, লেনিনের সমাজতন্ত্র; চীনে চিয়াং কাইশেক ছিল পুরানো চীনের প্রবক্তা, মাও ছিল নতুন জীবন ব্যবস্হার প্রবক্তা; শেখ সাহেব ঐ রকম কেহ ছিলো না, উনার ভাবনা ছিলো আলাদা দেশ, নিজস্ব সংস্কৃতি; শুধু আইয়ুব খান আর পাকিস্তানীরা থাকবে না, শুধু আদমজী, দাউদরা থাকবে না; দাউদ ইস্পাহানীর জায়গায় মিজানুর রহমান চৌধুরী, গাজী গোলাম মোস্তফা, নুরে আলম সিদ্দিকীরা আসবে, বসুন্ধরা আসবে, এরা বাংলায় কথা বলবে, বাংলার সম্পদ বাংলায় থাকবে; কার কাছে থাকবে, সেটা কোন বিষয় নয়, ধনী দরিদ্র নিয়েই সমাজ!

শেখ সাহেব ১৯৭২ সালে পাকিস্তান থেকে ফিরে এসে এক আলাদা দেশ পেয়েছিলেন, এটাই শেখ সাহেব চেয়েছিলেন; মানুষ অপেক্ষা করছিলো কখন সোনার বাংলার কথা হবে, কখন সোনার বাংলা গড়ে তোলার জন্য ডাক আসবে; মানুষ বিপ্লোবোত্তর জীবনের রূপরেখার জন্য, সেই রূপরেখাকে কাজে পরিণত করার জন্য ছিলো অস্হির; কিন্ত শেখ সাহেবের জগতে নতুন কিছু ছিলো না, উনার মতে ৬ দফা বাংলাদেশ সৃস্টি করেছে, এখানেই ৬ দফার শেষ, এটাই গন্তব্য। শেখ সাহেব পাকিস্তান সরকারের অসম-শাসনের প্রতিবাদ করছিলেন, মানুষ নতুন জীবনের আশায় বিপ্লব করছিলেন।


সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
২০টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×