somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যাপিটেলিজম অজান্তেই মানুষকে আত্মকেন্দ্রিক করে ফেলে

১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিউইয়র্কে, বাংলাদেশী, ভারতীয়, পাকিস্তানী, চাইনীজ, কোরিয়ান, পুর্ব ইউরোপিয়ান নতুন ইমিগ্রান্টদের স্কুলের বাচ্চাদের যদি প্রশ্ন করেন, তারা জীবনে কি হতে চায়, শতকরা ৯০ ভাগের উত্তর হবে, ডাক্তার! কেন ডাক্তার? মানুষের সেবা করার জন্য!

মানুষের সেবা কি শুধু ডাক্তারেরা করেন? আমি মনে করি, ধর্ম-যাজক: মোল্লা, মৌলভী, গির্জার ফাদার, সিনাগগের রাবাই, হিন্দু পুরোহিত, বৌদ্ধ ভিক্ষুরা মানুষের জন্য পুরোজীবন কাজ করেন; এঁরা মানুষকে ভালো জীবন যাপনে সাহায্য করছেন, সাথে সাথে বেহেশত, হেভেন, স্বর্গে যাবার পথে নিয়ে যাচ্ছেন। এর থেকে বড় কি হতে পারে? একজন ডাক্তার কি এড় বড় কিছু করছে?

ধরুণ, আমেরিকায় আপনার 'হেলথ ইন্সুরেন্স' নেই, আপনার ১০৫ ডিগ্রি জ্বর; আপনি ডাক্তারের অফিসে টেলিফোন করুন; রিসেপসানিস্ট আপনাকে প্রশ্ন করবে, "আপনার কি ধরণের ইন্সুরেন্স?" যদি বলেন, "আমার ইনস্যুরেন্স নেই", অন্য প্রান্ত থেকে বলবে, "স্যরি, প্লীজ ৯১১'এ টেলোফোন করুন"; অর্থাৎ আপনি ডাক্তারের দেখা পাচ্ছেন না; ইচ্ছা হলে, আপনি ১ লাখ ডাক্তারের অফিসে টেলিফোন করুন; সব যায়গা থেকে একই উত্তর পাবেন।

তা'হলে, ডাক্তার বাবা, তুমি মানুষের কি সেবা করছো? অসুস্হ অবস্হায়, নিউইয়র্কের কোন চার্চে গেলে, বা টেলিফোন করলে, কিছু না কিছু সাহায্য পাওয়া যাবে, কমপক্ষে খেতে দিবে, কিছু একটা করবে; অথবা ওরা নিজেরা ৯১১ টেলিফোনে কল করবে! তা'হলে কারা মানুষের সেবা করছে? আমি নতুন ইমিগ্রান্টদের কোন বাচ্চার মুখে মোল্লা, মৌলভী, পাদ্রী, রাবাই, হিন্দু পুরোহিত হবার কথা আপাতত শুনিনি; দেখি ভবিষ্যতে শুনি কিনা!

আমেরিকায়, গড়ে, প্রফেশানেল চাকুরী হিসেবে ডাক্তারদের বেতন বাৎসরিক ২৫০ হাজার ডলার; ব্যবসা হিসেবে মিলিয়ন ডলার সাধারণ ডাক্তারও আয় করে।

ওবামা ক্ষমতায় আসার আগে(২০০৮ সালে), ৪০ মিলিয়ন লোকের 'হেলথ ইন্সুরেন্স' ছিলো না; ৮ বছর কাজ করে, ওবামা খুবই ভালো একটা 'হেলথ ইন্সুরেন্স' আইন পাশ করেছিলো, সেটা ওবামা কেয়ার নামে পরিচিতি লাভ করে; সব ধরণের 'হেলথ ইন্সুরেন্স' কোম্পানীগুলো চেস্টা করছিলো সে যেন এই আইন পাশ করতে না পারে; যাক, সে পেরেছিলো, সময় লেগেছিলো ৮ বছর, ১২ মিলিয়ন এই আইনের অধীনে ইন্সুরেন্স পেয়েছিল। ট্রাম্প তার প্রথম ৮ সপ্তাহে সেটাকে বাদ দেয়ার ব্যবস্হা করে ফেলেছে; গতকাল, ভাইস প্রেসিডেন্ট পেন্স কংগ্রেসকে বুঝাচ্ছিল, কিভাবে তারা ওবামা কেয়ারকে বাদ দিয়ে, মানুষের ভালো করছে!

ওবামা কেয়ার বাদ দিলে, ঐ ৪০ মিলিয়নের বাহিরে যারা আছে, তাদের বর্তমান খরচ কিছু কমে আসবে; কিন্তু ঐ ৪০ মিলিয়ন আর ডাক্তারের অফিসে টেলিফোনই করতে পারবে না; ৪০ মিলিয়ন আমেরিকানের কি এই অবস্হা হওয়া উচিত; যাদের ইন্সুরেন্স আছে, তারা সামান্য টাকা বাঁচানোর জন্য ৪০ মিলিয়নের পক্ষে কথা বলছে না; এরপরও কি বাচ্চাদের বলা উচিত যে, তারা মানুষের সেবা করার জন্য ডাক্তার হতে চায়? ইতরের বাচ্ছারা, তোমরা মোল্লা, মৌলভী, পাদ্রী, রাবাই কিংবা হিন্দু পুরোহিত হও!

ছবি: Doctors Without Borders
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৫
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×