somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মির্জা ফখরুল কেন ৫ বছর অস্হায়ী সেক্রেটারীর পদে ছিল?

২৫ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কারণ হতে পারে, উনি বেগম জিয়া থেকেও রাজনীতি কম বুঝেন; ৫ বছর অস্হায়ী সেক্রেটারী পদে রেখে উনাকে কিছুটা পাকাপোক্ত করেছেন বেগম জিয়া!

বাংলাদেশ সরকার রোহিংগাদের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে গতকাল বার্মার সাথেএকটা সমঝোতা স্বাক্ষর করেছে; চুক্তি মুক্তি এখনো দিগন্তের মাঝেও নেই; এবং বার্মা যদি এই সমঝোতা সাক্ষর না করতো, বাংলাদেশের কিছুই করার থাকতো না; থাকতো চীন, আমেরিকার কাছে গিয়ে ধর্ণা দেয়া।

এই সমঝোতাকে নিয়ে মির্জা ফখরুল বলছে, "মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তিতে রোহিঙ্গাদের সত্যিকার অর্থে নাগরিকের মর্যাদা দিয়ে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা থাকতে হবে।" রোহিংগাদের নাগরিকত্ব আদায় করা কি বাংলাদেশের লোকদের দায়িত্বের মাঝে পড়ে? বার্মা তার দেশের বাসিন্দাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে, সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছে; তারপর ভয়ংকরভাবে হত্যাকান্ড চালায়েছে; রোহিংগারা প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে এসেছ.

বাংলাদেশ সাধ্য মতো চেষ্টা করছে এদের বাঁচিয়ে রাখতে ও মানবিক পরিবেশে বার্মায় ফেরত পাঠাতে; বার্মা কলা-কৌশল করছে না নিতে! বাংলাদেশ রোহিংগাদের কখনো গণহত্যার মাঝে ঠেলে দেবে না; কিন্তু বাংলাদেশ দাবী করতে পারে না যে, 'নাগরিকত্ব/পাসপোর্ট' হাতে না দিলে, রোহিংগাদের আমরা যেতে দিবো না।

বর্তমান অবস্হায়, বাংলাদেশকে নির্ভর করতে হচ্ছে বার্মার মর্জি ও বিশ্বের মতামতের উপর; বার্মা বাংলাদেশের ভুমি দখল করে, বাংলাদেশের নাগরিকদের উৎখাত করেনি; ফলে, বাংলাদেশের জন্য বিশ্বের সীমিত সহানুভুতি আছে মাত্র; বার্মা বাংলাদেশকে অকারণে জড়ায়েছে এই সমস্যায়; বাংলাদেশ কোনভাবে এত শক্তিশালী নয় যে, শক্তি প্রয়োগে এই সমস্যা সমাধান করবে। আবার বার্মা ১৯৬২ সাল থেকে আমেরিকাকেও এক পয়সা দাম দেয়নি; কারণ, তারা বাংগালীদের মতো কারো থেকে ভিক্ষা করেনি কোনদিন।

এই অবস্হায় যেই লোকটা একটা বড় দলের সেক্রেটারী হয়ে বলে, "বাংলাদেশ সরকারের চুক্তিতে রোহিঙ্গাদের সত্যিকার অর্থে নাগরিকের মর্যাদা দিয়ে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা থাকতে হবে", উহাকে কি বলা যায়, এবং সেই দলের কি অবস্হা? এসব হবু গবুদের দল কতদিন এদেশে চলতে থাকবে?

মিলিটারী অফিসারদের স্ত্রীদের সম্পর্কে সাধারণ ধারণা হলো, মিলিটারী অফিসারেরা সুন্দরী নারী বিয়ে করেন, অন্যান্য গুনাগুণ নিয়ে মাথা ঘামান বলে মনে হয় না; এবং বেগম জিয়া কোনভাবেই ব্যতিক্রম নন। বেগম জিয়া যেই লোককে ৫ বছরের প্রভেশানে রেখেছিলেন, সেই লোকের রাজনৈতিক প্রজ্ঞা যে গবুচন্দ্রের কাছাকাছি হবে, এতে সন্দেহ নেই।

http://www.ittefaq.com.bd/politics/2017/11/24/137089.html
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×