somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আস্তিক, নাস্তিক, বা ধর্ম নিয়ে পোষ্ট না দেয়াই ভালো

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বর্তমান বিশ্বে, শতকরা ৭০ জন মানুষ ধর্মে বিশ্বাসী কিংবা ধর্মের ট্রেডিশনের সাথে যুক্ত; ফলে ধর্ম নিয়ে আলোচনা একটি বিরাট আলোচনা। বাংলা ব্লগের শুরুতে এটি ছিল বিশাল বড় বিষয়; প্রথমবারের মতো ব্লগারেরা ধর্মের সুফল, কুফল ও মানব সমাজে তার প্রভাব নিয়ে রিয়েল টাইমে আলোচনার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সব আলোচনায়ই এক সময় তিক্ততার জন্ম দিতো; কারণ, বাংগালী ব্লগারেরা তর্কে লজিক ও এনালাইটিক্যাল ভাবনার চেয়ে, তর্কের খাতিরে তর্ক করতেন, কথার পিঠে কথা বলতেন; ফলে, তর্কে শুরু ও শেষের মাঝে কোন মিল খুঁজে পাওয়া যেতো না, এবং ধর্ম নিয়ে আলোচনা আজও একই রূপ নিচ্ছে, তিক্ততা।

ব্লগের এই তিক্ততা ২০১৩ সালে ভয়ংকর রূপ নেয়; সেই সময়, ব্লগারদের ধর্ম নিয়ে আললোচনাকে নাস্তিকতার প্রচার হিসেবে নেয় ব্লগের বাহিরের লোকেরা, বিশেষ করে হেফাজতের লোকেরা; ব্লগিং সম্পর্কে ওদের ধারণা থাকার কথা নয়, আজও নেই; কিন্তু ওরা প্রচার করে যে, ব্লগারদের মুল কাজ হলো ইসলাম বিরোধী আলোচনা; কারণ, ধর্ম বলতে ওরা ইসলামকেই বুঝে।

তাদের এই ভুল ধরণার মাঝে ঘি ঢালেন আমাদের মহান নেত্রী বেগম জিয়া, তিনি হেজাজতের লোকদের সাথে ঘোষনা দেন যে, ব্লগারেরা নাস্তিক; এটি ছিল বেগম জিয়ার পক্ষ থেকে আধুনিক জ্ঞানের বিপক্ষে সর্বোচ্চ ফতোয়া। উনাকে অনুসরণ করে আসে হেফাজত প্রধান মোল্লা শফি সাহেবের ফতোয়া; মোল্লা সাহেব থেকে এই ধরণের কিছু এলে সমস্যা ছিলো না, উনাকে মানুষ চেনে। এরপর আরো ক্ষতিকর ভুমিকা পালন করে তথাকথিত ক্রিমিনাল সাংবাদিক মাহমুদুর রহমান, তিনি মিডিয়ায় প্রকাশ করেন যে, ব্লগারেরা নাস্তিক।

ব্লগ সম্পর্কে সাধারণ মানুষের এসব ভুল ধরণা এখনো মোটেই কমে আসেনি, বরং বাড়ছে; কারণ, বাংগালীরা ক্রমেই নিজকে বেশী বেশী ধর্মিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার প্রতিযোগিতায় নেমেছে; দেশের বিশৃংখলা, পড়ালেখার নীচুমান, বেকারত্ব, সমাজের বিচারহীনতা মানুষকে রাষ্ট্র ও সমাজের বদলে ধর্মের উপর বেশী নির্ভরশীল করে তুলছে। এই অবস্হায় ধর্ম নিয়ে আলোচনা, সমালোচনা তারা দেখতে চাহে না।

মানব সমাজের সব উন্নতির মুলে রয়েছে মানুষের এনালাইকটিক্যাল জ্ঞান, সায়েন্টিক মনন ও রিসার্চ, এই বিশ্ব নিয়ে সঠিক ভাবনাচিন্তা, জ্ঞান নিয়ে আলোচনা। আলোচনা ব্যতিত কোন ধারণাই সঠিক রূপ ধারণ করতে পারে না; কিন্তু বাংলাদেশের বিশেষ পরিস্হিতির কারণে, ব্লগে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা না করলেই ভালো হবে।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯
৫০টি মন্তব্য ৫০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×