
পিলখানা হত্যাকান্ড ভয়ংকর কিছু রেকর্ডের সৃস্টি করেছে আধুনিক সময়ে; ইতিহাসে, কোন যুদ্ধে একদিনে ৫৭ জন অফিসারের মৃত্যু হয়নি; কোন হত্যাকান্ডের বিচারে ১৩৯ জনের ফাঁসী হয়নি বিশ্বের ইতিহাসে; কোন রূপকথায়ও এগুলোর সৈনিকের ফাঁসীর কাহিনী নেই; তা'ছাড়া আছে ১৮৬ জনের আজীবন কারাদন্ড ও ১৯৬ জনের বিবিধ মেয়াদে কারাদন্ড; এগুলো শুনলে, মনে হয় যে, আমরা ছোট মগজের মানুষদের দেশ, লিলিপুটে বসবাস করছি।
এটা কি একটি মিলিটারী হতে পারে, যার ৫৭টি অফিসার সৈনিকদের হাতে নিহত হতে পারে? কোন বিচার ব্যবস্হাই কোন এক হত্যাকান্ডের জন্য ১৩৯ জন সৈনিককে মৃত্যদন্ড দিতে পারে না, এগুলো কোন বিচারই নয়; বিচারের নামে নতুন হত্যাকান্ড!
মহুর্তের উত্তেজনায়, ২/৪ জন অফিসারের প্রাণ যেতে পারে, ৫৭ জন অফিসারের প্রাণ গেলে ভাবতে হবে যে, এগুলো কি আদৌ মিলিটারী অফিসার, এগুলো কি দেশের সৈন্য বাহিনীর অংশ, নাকি এরা একদল লিলিপুটিয়ান! এই বাহিনী কি জংলের মানুষ থেকে তৈরি করা হয়েছিল, এদের ভিতর কি মানবতার কিছুই ছিলো না, এরা কি মানুষ রূপী অমানুষ ছিলো!
কি কি কারণের জন্য কমপক্ষে ১৩৯ জন সৈনিক নিজেদের ৫৭ জন অফিসারকে হত্যা করতে পারে; কি সব ভয়ংকর সেই কারণগুলো; সেগুলো কি নির্ণয় করা হয়েছে? মৃত অফিসারদের হয়ে, বাকী অফিসারেরা কি এসব কারণ গুলো সঠিকভাবে তুলে ধরতে পেরেছেন? বিচারকেরা কি এই কারণগুলো সঠিকভাবে বুঝে, ১৩৯ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন? ১৩৯ জনকে মৃত্যুদন্ড দেয়ার মত বিচারে ২/৪ জন বিচারকের হার্ট এটাক হওয়ার কথা! কই কিছুই তো ঘটেনি, এগুলো বিচারক, নাকি জল্লাদ! আমার মনে হয় বিচারজগুলো জল্লাদ।
এই বিচারটি আবার হওয়ার দরকার আছে, কিংবা বাতিল করা হোক; এত বেশী দুষ্টলোক মিলিটারীর ভেতরে থাকার কথা নয়। সরকার ও মিলিটারীর অদক্ষতার জন্য এই ঘটনা ঘটেছে; সেই বিবেচনায় এই রায় বাতিল করা হোক!
যেসব অফিসার প্রাণ হারায়েছে, তারা তাদের সৈনিকদের কি পরিমাণ কষ্ট দিয়েছে যে, তাদের নিজের সৈনিকেরা তাদের হত্যা করলো? এই কারণগুলো সঠিকভাবে বের করতে পারলে হয়তো এত বেশী সৈনিককে প্রাণদন্ড দেয়ার দরকার হতো না। সরকারের কোন না কোন শক্তি বিচারকদের প্রভাবিত করেছে, অথবা জল্লাদের বিচাকের পদের বসানো হয়েছিল।
৫৭ জন অফিসারকে হত্যা করতে কত সময় লেগেছিল? সেই সময় তাদের কমান্ড ও সহকর্মীরা কোথায় ছিল? তারা কি ব্যবস্হা নিয়েছিল? মনে হয়, তারা কোন সঠিক পদক্ষেপ নেয়নি, পদক্ষেপ নিলে কোন অবস্হায় একই দিনে কয়েক ঘন্টায় এতগুলো অফিসারকে হত্যা করা সম্ভব নয়। আরো একটা ব্যাপার, এই ৫৭ জন যদি সঠিক অফিসার হতো, এতগুলো অফিসারকে কোনভাবেই হত্যা করা সম্ভব হতো না। এটা কি বাংলাদেশ, নাকি আসলেই লিলিপুট?
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


