somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামী নির্বাচনে, আপনার অধিকার প্রতিষ্ঠা করার মতো কেহ কি এমপি হবেন?

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আগামী ডিসেম্বরে পার্লামেন্ট নির্বাচন হবে, সেই নির্বাচনে, আপনার নির্বাচনী এলাকা থেকে কেহ একজন এমপি নির্বাচিত হবেন; আপনি কি তাকে এখন থেকে মোটামুটিভাবে চেনেন? যদি তিনি, অথবা অন্য কেহ একজন এমপি নির্বাচিত হন, নতুন এমপি কি আপনার অধিকার প্রতিষ্ঠা করার জন্য পার্লামেন্টে কোন ধরণের নতুন বিল আনবেন?

কি ধরণের বিল আপনাকে সাহায্য করতে পারে: চাকুরী সৃষ্টি, চাকুরী না থাকলে ৬ মাসের বেকার ভাতা, ফ্রি পড়ালেখা, ষ্টুডেন্ট-লোন, হেলথ-ইনসিউরেন্স, ব্যবসার জন্য ঋণ, ঘরভাড়া নিয়ন্ত্রন, নিরাপদ যান-বাহন, চাকুরীর জন্য ট্রেনিং, সরকারের সাথে জয়েন্ট-ভেন্চার ব্যবসা,সব নাগরিকের ব্যাচেলর বা সমমানের পড়ালেখা কম্পলসারি, বা অন্য কোন ধরণের বিল! আপনি আপনার এলাকার, যেসব রাজনীতিবিদদের চেনেন, তাদের একজন নির্বাচিত হলে কি আপনার চাওয়া বিলগুলোর মাঝে এক, কিংবা একাধিক বিল আনবে বলে, আপনি মনে করেন?

শেখ হাসিনার গত ২ বারের সরকারে থাকা, আপনার এলাকার এমপি নির্বাচনের আগে, বা পরে কোন ধরণের বিলের কথা, কোন ধরণের আইন প্রনয়নের প্রস্তাব করেছেন, বা আশ্বাস দিয়েছিলেন? আপনি কি আপনার এলাকা, বা বাংলাদেশের নাগরিকদের জন্য কোন বিল, কোন আইন প্রনয়নের কথা কোনদিন ভেবেছিলেন? আপনার এলাকার এমপি কখনো এলাকার লোকদের সাথে 'টাউন-হল' ধরণের মিটিং করেছিলেন, কোনদিন মানুষের সাথে মানুষের অধিকার নিয়ে আলোচনা করেছিলেন? আপনার মনে কোনদিন কি এমপি'র সাথে আলোচনা করার ইচ্ছা অনুভব করেছেন?

এবারের ভোটে আপনার এলাকা থেকে কে এমপি হওয়ার সম্ভাবান আছে? ড: কামাল সাহেব ও ডা: বদরুদ্দোজা 'যুক্তফ্রন্ট' গঠনের পর, দেশের চলমান রাজনীতির প্রচলিত প্যটার্ণে কোন ধরণের পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন? যুক্তফ্রন্টের মুল নেতা ২ জন আগে সম্পুর্ণ বিপরিতমুখী রাজনীতি করতেন, এখন তাঁরা ৫ দফা কার্যক্রমের অধীনে একসাথে ভোটের রাজনীতি করার জন্য কোয়ালিশন করেছেন; উনারা বলছেন যে, উনারা জাতিকে ঐক্যবদ্ধ করবেন; উনাদের পেছনে জাতি কি আসলে ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে?

গত শনিবার বিএনপি ঢাকাতে জনসভা করেছেন, উপস্হিতি তেমন বিশাল ছিলো না; তারা কি মানুষের আস্হা অর্জন করতে পারবে? বেগম জিয়া জেলে থাকা অবস্হায় তারা কি আদৌ নির্বাচনে যাবেন? গেলে কি রকম করার সম্ভাবনা?

অবস্হাদৃষ্ঠে মনে হচ্ছে যে, আওয়ামী লীগ ভীষণ চাপের মাঝে আছে; আওয়ামী লীগ সেক্রেটারী ও উনার আশেপাশের লোকেরা প্রতিদিনই নতুন কিছু একটা বলছেন; তাদের কথাবার্তা কি ভোটে তাদের হার-জিত সম্পর্কে কোন রূপ ইংগিত দিচ্ছে? আপনার মতে, কোন দলটি মানুষের জন্য কাজ করতে পারবে বলে মনে হয়?
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:৪৮
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×