somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেগম জিয়ার চিকিৎসা নিয়ে ব্লগারদের অবস্হান দেখুন

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা ব্লগারেরা বেগম জিয়া যাতে সুচিকিৎসা পান, সে নিয়ে অনেক পোষ্ট লিখেছি; কোন বাংগালী চাহেন না যে, ৭৩ বছর বয়স্ক বেগম জিয়া জেলে রোগে ভুগতে থাকুক। আমরা ব্লগারেরা এই দেশের সবচয়ে সচেতন ও ভাবনাশীল জেনারেশন, আমরা বেগম জিয়ার চিকিৎসার অধিকারের কথা বলেছি। অবশেষে বেগম জিয়াকে হাসপাতালে নেয়া হয়েছে, উনার চিকিৎসা শুরু হয়েছে!

কিন্তু আমরা এই দেশের ৬৩ বছর বয়স থেকে শুরু করে, ৭৩ বছর বয়সের ১ কোটী মহিলার চিকিৎসার পক্ষে কোনদিনও লিখিনি; বেগম জিয়া মুলত: বাত রোগে ভুগছেন; উনার চিকিৎসকের কথা সত্য হলে, উনি খুবই মৃদু হার্ট এ্যাটাকে ভুগেছেন। গ্রামের মোটামুটি পরিবারগুলোতে এই বয়সের মহিলারা হয়তো জীবনে একবারও "গাইনী" ডাক্তারের কাছে যাবার সুযোগ পাননি, মৃদু হার্ট এটাক হলে কেহ জানেনি!

বেগম জিয়া জেলে বসে, ভাবার জন্য প্রচুর সময় পেয়েছেন, পাচ্ছেন; উনি কি কখনো ভেবেছেন যে, উনার শাসনকালে, কতকোটী মহিলা জীবনে একবারও "গাইনী" ডাক্তারের কাছে যাবার সুযোগ পাননি? উনি কি আজ ভাবছেন, ৫৩ বছর বা তার বেশী বয়সের কত কোটী মহিলা বাত রোগে ভুগছেন? উনি কি কখনো বুঝতে পেরেছেন যে, রাষ্ট্র চাইলে যেকোন সময়ে ৬৩ থেকে ৭৩ বছরের মহিলাদের ডাক্তারের কাছে পাঠাতে পারে; আমাদর সম্পদ তার

সেইদিন উনার এক আইনবিদ উনার সাথে আইনী আলাপ করতে জেলে গিয়েছিলো, বেগম জিয়া আইনী ব্যাপারে কথা না বলে, বলেছেন, "আমাকে কেন হাসপাতালে নেয়া হচ্ছে না?" বুঝতে পারছেন, উনার কষ্টের কথা! এই কথা শুনে আমি মনে খুবই কষ্ট পেয়েছিলেম; এই ব্লগে বেগম জিয়ার জেল চেয়ে আমি বেশী পোষ্ট দিয়েছি, উনার জেল হওয়াতে আমি খুবই খুশী হয়েছি; কিন্তু উনি অসুস্হ হওয়ায় ব্যথিত হয়েছি, উনি হাসপাতালে যাওয়াতে আমার ভালো লাগছে!

বেগম জিয়া হাসপাতালে থাকা অবস্হায় অনেক রাজনৈতিক বক্তব্য দেবেন, উনি নির্দোষ এই কথা বলবেন, বলবেন যে, উনি হিংসার শিকার; কিন্তু উনার কাছাকাছি বয়সের ১ কোটী মহিলার যে ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে, এটা কি একবার হলেও বলবেন? ঐ ১ কোটী মহিলা তো কারো যহিংসার শিকার নন, তারপরও ঐসব মহিলাদের চিকিৎসা হচ্ছে না কেন?

উনি যেদিন থেকে উনার নিজের চিকিৎসার কথা বলে আসছেন, সেদিন থেকেই যদি উনি উনার কাছাকাছি বয়সী ১ কোটী মহিলার চিকিৎসার কথা বলতেন, উনাকে একজন বুদ্ধিমান মহিলা বলা যেতো; দুর্ভাগ্যক্রমে সেটা উনার মাথায় আসেনি।



সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২১
৪৪টি মন্তব্য ৪৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×