
ব্লগে পোষ্ট দিলে, পোষ্ট নিয়ে আলোচনা, সমালোচনা হবে, তর্ক-বিতর্ক হবে; আপনি যদি চান যে, আপনার পোষ্ট পড়া হবে, পাঠকেরা সুন্দর সুন্দর মন্তব্য করবেন, ভালো না লাগলে চুপ করে কেটে পড়বেন, লেখার সমালোচনা করা যাবে না, লেখার উপর বিরূপ মন্তব্য করা যাবে না; তা'হলে, ব্লগ আপনার জন্য ভুল যায়গা। অনেক ব্লগার বলে থাকেন, "পোষ্ট আপনার ভালো না লাগলে, পোষ্টে আসবেন না", "আমি কতবার বলেছি যে, আমার পোষ্টে আসবেন না"; কিন্তু পাবলিক ডোমেইনের নিয়ম এই রকম নয়; কারণ, পাবলিক ডোমেইনর মালিকানা আপনার নয়, এবং ইহার উপর আপনার একক কোন অধিকার নেই, এমন কি ওয়েব-সাইটা আপনার হলেও; যদি আপনি চান যে, কেহ আপনার পোষ্টের সমালোচনা করতে পারবেন না, তখন একমাত্র উপায় হচ্ছে, পাবলিক ডোমেইনে প্রকাশ না করা। ঐ ধরণের লেখার স্হান ব্লগে হওয়ার কথা নয়, সেটার স্হান পত্রিকা, ম্যাগাজিন, বই'এ হতে পারে।
আপনি যদি ধর্মীয় পোষ্ট দেন, তা কি উদ্দেশ্য নিয়ে দিচ্ছেন? ধর্মীয় কোন একটা বিষয়কে জানানোর জন্য, নাকি উহা পড়ে পাঠকেরা সওযাব হাসিল করার জন্য? যখনি আপনি ধর্মীয় কোন বিষয় ব্লগে প্রকাশ করে অন্যদের জানাতে চাইবেন, প্রকাশ করার পর, পোষ্টের উপর আপনার কন্ট্রোল আর থাকবে না; পোষ্টটা পাঠকদের কন্ট্রোলে চলে যাবে; একটা উপায় হলো, পোষ্টে মন্তব্য করতে না দেয়া। মন্তব্য করতে না দিয়ে, আপনি যদি পোষ্ট দেন, দেখবেন, কিছুদিন পর, আপনার পোষ্ট কেহ পড়বেন না।
আপনি যদি ইসলামের সবচেয়ে প্রতিষ্ঠিত বিষয়, "আল্লাহ এক", কথাটা লিখে এক বাক্যের পোষ্ট দেন, দেখবেন যে, আলোচনা শুরু হয়েছে, সমালোচনা আসছে, ও কেহ কেহ ধর্মের এই প্রতিষ্ঠিত সত্যের বিপক্ষে কথা বলার শুরু করবে! এখন প্রশ্ন হলো, "আল্লাহ এক" নবী (স: ) বলে গেছেন, মুসলমানদের জন্য ইহা প্রতিষ্ঠিত সত্য, আপনি ইহাকে ব্লগে কেন দিচ্ছেন? যদি কোন কারণে দিয়ে থাকেন, সেটার দায়িত্ব আপনাকে নিতে হবে, এবং আল্লাহ যে এক, নবীর (স: )'এর বদলে আপনাকে সেটা প্রমাণ করতে হবে আবার; আপনি তখন কারো মন্তব্যকে ভালো, কারো মন্তব্য খারাপ বলে জ্বিহাদে নেমে যেতে পারবেন না; কারণ, ভালো বা খারাপ মন্তব্য করার সুযোগটা আপনি করে দিয়েছেন।
আপনি যদি সুরা ফাতেহা কোট করে, প্রকাশ করে লিখে দেন যে, ইহা একবার পড়ুন, আপনার সওয়াব হবে; কেহ কেহ সওয়াব নিয়ে খুশী থাকবেন; কেহ কেহ সওয়াব না নিয়ে, সুরা ফাতেহার নিয়ে আলোচনা, সমালোচনা করবেন; সুরা ফাতেহার সমালোচনা করলে, ব্লাসফেমী হতে পারে, হয়তো; কিন্তু ব্লগ তো প্রার্থনার স্হান নয় যে, আপনি সুরা ফাতেহা প্রকাশ করাতে ব্লগারেরা সেটা পড়ে মুনাজাত করার শুরু করবেন শুধু, কিছুই বলবেন না।
সম্প্রতি, সুরা ফাতেহার গুণাগুণ নিয়ে, এক ব্লগার এক পোষ্ট দিয়েছিলেন, উনি বলেছিলেন যে, সুরা ফাতেহা পড়ে গায়ে ফুঁ দিলে, যেকোন রোগের নিরাময় হবে; যদি না হয়, ধরে নিতে হবে, যিনি সুরা ফাতেহা পড়ে ফুঁ দিচ্ছেন, উনার ইমান সঠিক নেই! সুরা ফাতেহা সম্পর্কে এই ধরণের কথা ব্লগে আগে কখনো আসেনি; যাক, এই নিয়ে সমালোচনা হয়েছে। সুরা ফাতেহা সম্পর্কে সব ব্লগার জানেন বলে মনে হয়; এখন কেহ যদি সুরাকে ব্লগে এনে আলোচনা ও সমালোনার সন্মুখীন করেন, উনাকে সেটার দায়িত্ব নিতে হবে; ধর্ম নিয়ে ব্লগিং করার সময়, ভেবেচিন্তেই করুন।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৯ সকাল ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



