
ব্লগারদের লেখাগুলো, তাঁদের কাছে, নিজের হৃদয়ের টুকরোর মতোন; লেখা হারিয়ে ফেলা খুবই বেদনাদায়ক হবে; বিশেষ করে সাহিত্য অংশ: কবিতা, উপন্যাস, গল্প, প্রবদ্ধ, সায়েন্টিফিক ভাবনার উপর লেখা, ইত্যাদি! তবে, সামু বন্ধ হয়ে গেলেও, লেখাগুলো সামুর কাছে থাকবে, সামুর প্রবেশ থাকবে; সামুর মালিকানা চাইলে, যেকোন সময়ে সেগুলো ব্লগারদের দিতে পারবেন; এবং বড় কথা হলো, সামুকে কেহ কখনো পুরোপুরি বন্ধ করতে পারবে না; ৩০/৪০ হাজার ব্লগারের একটি জেনারেশনের সাথে সরকারের কোন বুদ্ধিমান লোকটি পেরে উঠবে? ৩০/৪০ হাজার ব্লগারের লেখা, ভাবনাকে আটকে দেয়ার মতোন লোকজন সরকারের কোনদিন ছিলো, নাকি ভবিষ্যতে হবে?
সামু যদি নিজের থেকে ব্লগ-আ্যপলিকেশন বন্ধ করে দেয়, তখন একটা সমস্যা হবে, হয়তো: এত ব্লগারের লেখা ফাইল হিসেবে কপি করে দেয়া, সময় ও জনবলের ব্যাপার হবে, হয়তো; হয়তো, অনেকের সাথে নিদ্দিষ্ট সময়ে যোগাযোগও হয়ে উঠবে না।
সামু বন্ধ করবে কে, কার এত বড় ভুল সাহস? যারা ব্যক্তিগত কারণে সামুর উপর আঘাত হানছে, তাদের উদ্দেশ্য একদিন সরকারের কিছু সৎ লোকজন জেনে যাবেন; তখন, আজকে যারা এই অপকর্ম করার চেষ্টা করছে, তাদের কি অবস্হা হবে? বাংলাদেশে সরকারের প্রশাসনের অনেক লোকজনের বিচার হয়েছে, অনেকের বিচার চলছে, আরো হাজার হাজার লোকের বিচার হবে এক সময়! আজকে যারা অন্যায় করছে, কালকে যে, তাদের বিচার হবে না, সেটার নিশ্চয়তা কোথায়? আজকে যারা অন্যায়ভাবে ক্ষমতার অপ-ব্যবহার করার চেষ্টা করছে, তাদের চাকুরী কি চিরস্হায়ী? অন্যায়কারীরা আজীবন ভয়ে থাকবে; শেখ হাসিনা এদের ভালোভাবেই চেনেন, কারো চাকুরী চিরস্হায়ী নয়; এবং শেখ হাসিনা একটা ব্যাপারে সিউর, উনি এদের দক্ষ হিসেবে গনণা করেন না; উনি শুধু শুন্যস্হান পুরণ করেন, এরা আজকে আছে, কালকে নেই; এরাও তা বুঝে; ফলে, ভেবেচিন্তে, অবশেষে সোজা হয়ে যাবে।
ব্লগারদের চিন্তা, ভাবনা, পর্যবেক্ষণ, অনুধাবন ইত্যাদি সরকারের লোকদের সাথে তেমন মিলার কথা নয়, সেজন্য সরকারের লোকেরা ব্লগারদের খুব একটা পছন্দ করার কথা নয়; তবে, সরকারের লোকদের হাতে ক্ষমতা আছে, এবং না বুঝে সেই ক্ষমতা প্রয়োগ করতে পারে সাময়িকভাবে; কিন্তু ব্লগারদের মতো জেনারেশনের বিপক্ষে ক্ষমতা প্রয়োগ করার মতো বেকুবী অনেকেই সহজে করবে না।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



