
২০০১ সালের ২০ শে জানুয়ারী ছিল হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ক্লিনটনের শেষদিন; সেই বছর ৮ই জানুয়ারী, প্রেসিডেন্ট ক্লিনটন ততকালীন ইসরায়েলী প্রাইম মিনিষ্টার ইয়াহুদ বারাক ও পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাতকে ১৯৯৩ সালের অসলো চুক্তি অনুযায়ী, ২ রাষ্ট্র-সমাধান মেনে, প্যালেষ্টাইনের স্বাধীন ঘোষনা করার জন্য অনুরোধ করার জন্য একটি চুক্তিতে সই করতে বলেন; শর্ত হলো, পিএলও ইসরায়েলের বিপক্ষে অস্ত্র না ধরার নিশ্চয়তা দেবে, ও অসলো চুক্তি মেনে চলবে। ৩ নেতার তত্বাবধানে নতুন চুক্তি হবে; চুক্তি অনুসারে, ইসরায়েল 'শান্তির বিনিময়ে' তার দখল করা ভুমি ফেরত দেবে, আমেরিকা রিফিউজীদের জন্য ঘরবাড়ী তোলার খরচ দেবে। সেই বছর ফেব্রুয়ারী মাসে ইসরায়েলে ভোট ছিল, প্রাইম মিনিষ্টার ইয়াহুদ বারাক 'ভুমির বদলে শান্তি' ফর্মুলায় দেশের শতকরা ৬০ ভাগ মানুষের সমর্থন নিয়ে ভোটে যাচ্ছেন; স্বাধীন প্যালেষ্টাইন চুক্তিতে সাইন হলে, ইয়াহুদ বারাক আবারো ভোট পাবে।
কিন্তু ইয়াসীর আরাফাত বেঁকে বসলেন, উনার শর্ত: ফিলিস্তিনী রিফিউজীদের নিজগ্রামে ফেরত যেতে দিতে হবে, ও যেরুসালেমকে বিভক্ত করা যাবে না। ক্লিনটন ও বারাক যুক্তি দেখালেন যে, ঐসব গ্রামে গেলে, ২ দেশের মাঝে "হাজারো পকেট" সৃষ্টি হবে, দেশের সীমানা ঠিক রাখা যাবে না; ওয়েষ্ট-ব্যাংক বরাবর দেশের শতকরা ৪৫ ভাগ ভুমি হবে ফিলিস্তিনীদের; ঘরবাড়ী তৈরি করে দেবে আমেরিকা। যেরুসালেম নতুন করে ভাগ করার দরকার নেই, উহা ভাগ করাই আছে।
সেই বছর, ইসরায়েলের ভোটে, প্রাইম মিনিষ্টার ইয়াহুদ বারাকের বিপরিতে ভোট করছিলেন এরিয়েল শ্যারণ; শ্যারণ ঘোষণা দিয়েছিলেন যে, ১ জন ইসরায়েলী জীবিত থাকতে ১ ইন্চি ভুমিও ফিলিস্তিনীদের দেয়া যাবে না; এই ভুমি ফিলিস্তিনীদের দিয়েছেন আল্লাহ; ইসরায়েলীরা ইহার রক্ষাকারী। এই অবস্হার মাঝেও প্রাইম মিনিষ্টার ইয়াহুদ বারাক শতকরা ৬০ ভাগ মানুষকে 'ভুমির বদলে শান্তির' পক্ষে আনতে সক্ষম হয়েছিলেন।
চুক্তিতে সাইন হলে, কিছুদিনের মাঝেই প্যালেষ্টাইন স্বাধীন হয়ে যেতো, ইহুদ বারাক ভোট পেয়ে প্রাইম মিনিষ্টার হয়ে যেতন; তিনি ফিলিস্তিনীদের সর্বপ্রকার সাহায্য করার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু ইয়াসীর আরাফাত রিফিউজীদের নিজ গ্রামে ফেরত যাবার ব্যাপারে অনড়। প্রেসিডেন্ট ক্লিনটন জানতেন যে, নতুন প্রেসিডেন্ট জুনিয়র বুশ কোনভাবেই ফিলিস্তিনিদের সাপোর্ট করবে না। হোয়াইট হাউস থেকে বের হওয়ার ৩ দিন আগে আবার কথা বললেন চেয়ারম্যান ইয়াসীর আরাফাতের সাথে; আরাফাত অনড়। বিল ক্লিনটন হোয়াইট হাউস ছাড়লেন, সেই বছর ইসরেয়েলী ভোটে ইয়াহুদ বারাক পরাস্ত হন; প্যালেষ্টাইন বলতে কোন রিপাবলিক আজো নেই।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৯ রাত ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




