somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযোদ্ধারা যেই গানটি গেয়েছেন, সেটাই জাতীয় সংগীত

০৫ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৭১ সালে, যুদ্ধরত অবস্হায় জাতির যোদ্ধারা ও জাতি যেই গানটিকে তাঁদের ইমোশানের অংশ হিসেবে গেয়েছেন, সেটাই আমাদের জাতীয় সংগীত।

যুদ্ধের মাঝে, পতাকা উত্তোলেনের সময়, মুক্তিযোদ্ধারা যেই গানটি গেয়েছেন, সেটাই আমাদের জাতীয় সংগীত, সেটাই 'সোনার বাংলা'; এর বাইরে যারা অন্য গানকে জাতীয় সংগীত হিসেবে চাচ্ছে, তাদেরকে গড়ে ৫ বেত করে দেয়ার দরকার, এটাই বড় গণতন্ত্র।

১ নং সেক্টরের হেডকোয়ার্টারে সকালে নাস্তার আগে জাতীয় পতাকা উত্তোলন হতো, জাতীয় সংগীত গাওয়া হতো, পি,টি ও প্যারেড হতো; এসব ছিল হেডকোয়ার্টারে অবস্হানরত মুক্তিযোদ্ধাদের দৈনিক রুটিনের অংশ। 'সোনার বাংলা'কে কখন কিভাবে জাতীয় সংগীত হিসেবে নেয়া হয়েছে, যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের কেহ জানতেন বলে আমার মনে হয় না; তবে, সবাই প্রচন্ড ইমোশান নিয়ে গানটি গাইতেন। সেই সময় যারা হরিণায় ছিলেন, তাঁদের শতকরা ৯৫% গ্রামের তরুণ ও ছাত্র ছিলেন; ছাত্ররা পরীক্ষায় ১০ লাইন কবিতা মুখস্হ লিখতে গিয়া ঘর্মাক্ত হয়ে গেলেও 'সোনার বাংলা' অনেকেরই মুখস্হ ছিলো, দেখলাম।

গানটি নিশ্চয় ১৯৭১ সালে, মুক্তিযুদ্ধকালীন অস্হায়ী সরকার জাতীয় সংগীত হিসেবে নিয়েছেন; এই ব্যাপারে কারো কোন প্রশ্ন ছিলো না; গ্রামের তরুণরা নিশ্চয় পল্লীগিতি, ভাটিয়ালী গান, গুণাই বিবির গান, রূপবান ও রহিম বাদশা'র গানের বাইরে তেমন কোন গান জানতেন না; তাঁরা পাকিস্তানের জাতীয় সংগীতও মুখস্হ জানতেন না; কিন্তু খুবই স্বল্প সময়ের মাঝেই সবাই 'আমার সোনার বাংলা'কে রপ্ত করে নেন; কারণ, গানটা ছিলো প্রানের গান। যুদ্ধে যাঁরা ছিলেন, তাঁদের সিদ্ধান্তই সঠিক ও শেষ সিদ্ধান্ত।

ত্রিপুরার ভেতরে, ১ নং সেক্টরের হেডকোয়ার্টার, হরিণার আশেপাশ কোথায়ও 'যেডফোর্স'এর একটা হাইড-আউট(হেডকোয়ার্টার) ছিলো; ষ্টুডেন্ট প্লাটুনকে কখনো ওখানে নেয়া হয়নি; চাঁদগাজী (চাঁনগাজী) যু্দ্ধের পর একরাতে ষ্টুডেন্ট প্লাটুনকে সেখানে নেয়া হয়; রাতটা ছিল ভয়ংকর খারাপ: পাহাড়িয়া বৃষ্টি, মশা, পিপড়ার মাঝে থাকা। সকালে, ক্যাপ্টেন হামিদ ষ্টুডেন্ট প্লাটুনকে জাতীয় সংগীত গেয়ে পতাকা তুলতে অর্ডার দেন। অনেকেই গানটি ভাসা ভাসা জানতেন; কিন্তু লীড-গায়ক কে হবেন?

চট্টগ্রামের নিজামপুর কলেজের ৩য় বর্ষের ছাত্র শফিউল আলম নিজের থেকে সামনে গিয়ে গানটা তুললেন; সবাই অংশ নিলেন: ইপিআর, বেংগল রেজিমেন্টের সবাই গলা মিলালেন। পরবর্তী কয়েক দিনের ভেতর শফিউল আলমে'র কাছ থেকে গানটি সবাই শিখলেন। এরপর, শধু পতাকা তোলার সময় নয়, অবসরেও সবাই গলা মিলায়ে গানটি গাইতেন; বিশেষ করে, বিকেলে চা খাওয়ার সময়, ইপিআর'দের অনুরোধে শফিউল আলম গানটি প্রায় প্রতিদিনই গাইতেন।

আজকে যারা 'সোনার বাংলা'র বাইরে অন্য জাতীয় সংগীতের কথা বলছে, তারা মুক্তিযু্দ্ধের অংশ নয়; তারা মুক্তিযুদ্ধ ও বাংগালীদের গৌরবের দিনগুলোকে হেয় করার প্রচেষ্টা চালাচ্ছে; ওদেরকে গড়ে ৫ বেত করে দেয়াই হবে ওদের সঠিক গণতান্ত্রিক অধিকার।


সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১১:০৪
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

নির্বাসিত নক্ষত্রের শহর !

লিখেছেন দানবিক রাক্ষস, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২৯



রাতের শেষে যে শহর জেগে থাকে
তার ভাঙা নীয়ন আলোয়
আমি দেখেছি মানুষের মুখ—
অথচ দেখিনি মানুষ ।
দেখেছি ক্লান্ত আত্মারা,
ধীরে ধীরে আত্মহুতি দেয় প্রতিরাতে।

চারদিকে শব্দ ছিল,
হাজার কথার বিষাক্ত ভিড় ছিল,
কর্পোরেট... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

×