
এ'টি প্রবাসের একটি ছোট বাংগালী মেয়ের উপর লেখা কাহিনী, সে গত বছর ও এ'বছর বাংগালীদের পিকনিকে অংক প্রতিযোগীতায় অংশ নিয়েছিলো; গত বছর, সবার পরে সে অংকের সমাধান করে একটি বিশেষ পুরস্কার পেয়েছিলো, এবার সে ১ম স্হান অধিকার করেছে; মেয়েটার সাফল্যে আমি খুবই খুশী হয়েছি।
আমি বাংগালীদের সাথে পিকনিকে যাই ফুটবল খেলতে; গত কয়েক বছর, আমার এলাকার বাংগালীরা আমাকে একটা কাজ ধরায়ে দিয়েছেন: পিকনিকে, বাচ্চাদের অংক প্রতিযোগীতাটা পরিচালনা করতে। গত বছর, পিকনিকে ২য় গ্রুপের( তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিশুদের) অংক প্রতিযোগীতা চলছিলো, ২১ জন শিশু অংশ গ্রহন করেছে; ৯/১০ মিনিটের ভেতরেই ২০ জন তাদের সমাধান জমা দিয়েছে আমার কাছে; আমি সমাধানগুলো দেখছি; শুধু একটা ছোট মেয়ে তার অংকটি তখনো মনোযোগ দিয়ে কষছে; আমি তার পাশে গিয়ে জিজ্ঞাসা করলাম,
-কি অবস্হা?
-আংকেল কথা বলো না প্লীজ, আমি অংকে ভুল করেছি, অংকটা আবার করছি।
সে আরো ৩/৪ মিনিট পরে অংকটি জমা দিলো; সে জানে যে, সে প্রতিযোগীতায় ভালো করেনি; সে আমার কাছে জানতে চাইলো, অংটি শুদ্ধ হয়েছে কিনা; আমি জানালাম,
-অংকটি শুদ্ধ হয়েছে!
-ধন্যবাদ আংকেল! আংকেল, তুমি অংকটাকে এত কঠিন করলে কেন?
-এটা প্রতিযোগীতা, এবং দুই শ্রেণীর শিশুদের জন্য একটা প্রবলেম; তুমি কোন শ্রেনীতে পড়?
-তৃতীয় শ্রেণীতে?
-সেজন্য তোমার কাছে প্রবলেমটি কঠিন মনে হয়েছে, ইহা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মাঝামাঝি।
-ঠিক আছে! আমি আগামী বছরের জন্য ভালো প্রস্তুতি নেবো।
-আমি ভাবছি, তুমি একটা স্পেশাল পুরস্কার পাবে এবার!
-কিভাবে?
-কারন, তুমি ভুল অংক জমা দাওনি, এবং সবাই জমা দিয়েছে জানার পরও তুমি হাল না ছেড়ে অংটির সঠিক সমাধান বের করেছ, সেজন্য!
আনন্দে তার চোখ দু'টো উজ্বল হয়ে গেলো; সে দৌঁড়ে গিয়ে তার পরিবারের লোকদের জানালো। পুরস্কার দেয়ার সময়, আমি তার স্পেশাল পুরস্কারটি তার হাতে তুলে দিলাম। আমার মনে হয়েছিলো, সে সবার চেয়ে বেশী খুশী হয়েছিলো।
এবার পিকনিকে গেছি; বাস থেকে নেমে, মালামাল নামাতে সাহায্য করতে গিয়ে বেশ ঘেমে গেছি; আমি বার্থরুমের দিকে যাচ্ছি; পাশের থেকে একটা ছোট মেয়ে দৌঁড়ে আসছে আমার দিকে! আমি থামলাম; সে বললো,
-হ্যালো আংকেল, তুমি কেমন আছো, আমাকে চিনেছ?
-ভালো আছি; তোমাকে কি করে ভুলতে পারি, তুমি কেমন আছ?
-ভালো, অনেক ভালো আংকেল। আংকেল, অংকের প্রতিযোগীতা হবে?
-অবশ্যই হবে! তোমার প্রস্তুতি কেমন?
-আমি অনেক প্রস্তুতি নিয়েছি।
এবার সে ১ম স্হান পেয়েছে, অনেক খুশী। আমি ফুটবল খেলার পর, মাঠে ছেলেদের সাথে বসে বিশ্রাম নিচ্ছি; এমন সময়ে দেখি সেই মেয়েটা তার ৩ জন বান্ধবীকে নিয়ে আমার পাশে এসে থামলো; আমি বললাম,
-কি খবর আংকেল?
-আংকেল, এরা আমার বান্ধবী; এরা বিশ্বাস করছে না যে, গত বছর, সবার শেষে অংক জমা দেয়ার পরও আমাকে পুরস্কার দিয়েছিলে!
-হ্যাঁ, দিয়েছিলাম! কারণ, তুমি অংকটির সঠিক সমাধান করা অবধি হাল ছেড়ে দাওনি, সেজন্য তুমি পুরস্কারটি পেয়েছিলে।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৯ রাত ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


