somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছিন্নমুল অসহায় মানুষের নিরুদ্দেশ যাত্রা

২৮ শে জুন, ২০২০ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাকা ও চট্টগ্রাম শহরের নিম্নমধ্যবিত্ত মানুষ, যারা মুলত ভাড়াটিয়া হিসেবে পরিবার নিয়ে শহরে থাকতেন, তাদের একাংশ শহর ছেড়ে নীরবে গ্রামের দিকে রওয়ানা হয়েছেন। এসব মানুষ ছোটখাট চাকুরী করতেন, ছোটখাট দোকান ইত্যাদি চালাতেন; এরা এখন কপর্দকশুন্য। এদের যে, এই অবস্হা হতে পারে, সেটা ওরা নিজেরা বুঝতে পারেননি, বা সরকারও বুঝতে পারেনি। এই অবস্হার কথা অনুমান করতে পারলে, আরো ৪ মাস আগেই, হাতে সামান্য পয়সা থাকতে গ্রামে চলে গেলে, সেই পয়সায় বেশ কিছুদিন চলতে পারতেন। গ্রামে যাওয়া মানে, কোনভাবে থাকার ব্যবস্হা করা, কিন্তু সেখানে এখন আয়ের কোন পথ আছে বলে মনে হয় না।

যারা শহরে ভাড়াটিয়া হিসেবে থেকে সামান্য বেতনে চাকুরী, বা ছোটখাট দোকান ইত্যাদি চালাতেন, তাদের কোন সন্চয় আছে কিনা আমার জানা নেই। আপনারা যারা দেশে আছেন, তারা ভালো জানার কথা। গত কিছু বছর স্বর্ণের দাম এত বেশী ছিলো যে, এসব পরিবারের কাছে অলংকার ইত্যাদিও থাকার কথা নয়। যারা গ্রাম ছেড়ে ১০/১৫ বছর শহরে আছেন, গ্রামে তাদের তেমন কোন কিছু থাকার কথা নয়; সামান্য যায়গা জমি থাকলেও অনেকে তা বিক্রয় করে দিয়েছেন, বা নিজেরা যে চাষ করতে পারবেন তার কোন নিশ্চয়তা নেই; চাষ করা জানতে হয়, এবং চাষের থেকে কিছু পেতে অনেক সময় লাগে।

এদের ব্যাপারে সরকারের কোন প্ল্যান প্রোগ্রাম আছে বলে মনে হয় না; এরা নিজ দায়িত্বে দেশের নাগরিক, কোন নাগরিক অধিকারের বলে নাগরিক নন। দেশের বিরাট সংখ্যক মানুষের সাথে সরকারের কোন সম্পর্ক নেই, কোন লেনদেন নেই; এরা এমপি'দের কেহ নন, স্হানীয় চেয়ারম্যান, মেম্বারের সাথেও এদের কোন সম্পর্ক নেই; এরা কিভাবে চলবেন?

এখন গ্রামের মানুষও বদলে গেছেন, তাদেরও অনেক খরচ। আমাদের এলাকার গ্রামের মানুষ চাষাবাদ থেকে ঠিক মতো চলতে পারেন না; এদের বেশীরভাগ পরিবারের কেহ না কেহ আরবে আছে। আমাদের এলাকার অনেক মানুষ বিনা চাকুরী, বিনা আয়ে চট্টগ্রাম শহরে থাকে, এদের পরিবারের ২/১ জন বিদেশে থাকে; এদের কি হবে, তাও বলা মুশকিল। এটা ঠিক যে, এসব পরিবার শহরে থেকে অকারণে টাকা পয়সা পানিতে ফেলছিলো।

আমাদের এলাকার লোকজন যারা দীর্ঘ সময় আরবে ছিলো, সাম্প্রতিক সময়ে তারা অনেকেই ফেরত চলে এসেছেন, এবং দেশে আসার পর মোটামুটি বেকার। গ্রামের অশিক্ষিত মানুষ বিদেশে থাকার পরও তাদের কোন সন্চয় থাকে না। ঢাকা, কুমিল্লা ও নোয়াখালীর প্রচুর মানুষ বিদেশে আছেন, তাদের কি অবস্হা? এরা কি চট্টগ্রামের মানুষ থেকে কিছুটা আলাদা? চট্টগ্রামের মানুষ সবচেয়ে কম সন্চয়ী।

যারা গ্রামে ফিরছেন, তাদের সম্পর্কে আপনারা জেনে থাকলে কিছু তথ্য দেবেন: কি করে তারা গ্রামে টিকবে, তাদের ছেলেমেয়েদের কি অবস্হা হবে?

সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২০ রাত ৮:২০
৩৬টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×