somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৬ জুট মিলে "সোনালী হ্যান্ডশেক", শেখ হাসিনার বুদ্ধিমত্তার স্বাক্ষর?

০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি বিডি-নিউজ-২৪ ও 'সাউথ এশিয়া মনিটর' নামে একটি ওয়েব-সাইট থেকে রাষ্ট্রায়াত্ব জুটমিলগুলো "সোনালী হ্যান্ডশেক" নিয়ে সরকারের গতকালের নেয়া সিদ্ধান্তটি পড়লাম; অনেক কিছু পরিস্কার হয়নি; আপনারা যারা পড়েছেন, আপনারা কতটুক বুঝেছেন, সম্ভব হলে ব্যাখ্যা করবেন। সরকার ২৬টি জুটমিলের প্রোডাকশান বন্ধ করছে, এতে ২৫ হাজার শ্রমিক ও কর্মচারীর চাকুরী চলে যাবে। বন্ধ করার কারণ হিসেবে বলা হয়েছে, মিলগুলোর আধুনিকরণ করা হবে; নাকি আসলে, এগুলোকে আদমজী জুটমিলের মত ধ্বংস করে দেয়া হবে?

এসব শ্রমিকদের বেনেফিট ও এককালীন প্যাকেজ দিতে সরকারের ৫০ বিলিয়ন টাকা খরচ হবে। এর আগে, সরকার এই ২৬টি কারখানায় ১০৭ বিলিয়ন টাকা লোকসান দিয়েছে। স্বাধীনতার পর থেকে জুটমিলগুলো লোকসান দিয়ে এসেছে; ৪৪ বছর লোকসান হয়েছে, ৪ বছর লোকসান হয়নি।

মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়ের সময়, পশ্চিম পাকিস্তানী নাগরিকদের ফেলে যাওয়া কলকারখানাগুলো বাংলাদেশ সরকারের হাতে আসে। যেসব মালিক ফেরত আসেনি, তাদের কলকারখানাগুলোর মালিকানা বাংলাদেশ সরকার পায়। তখন শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব একটা ভুল শব্দ "রাষ্ট্রায়াত্ব" ব্যবহার করে একটা 'ভুল ধারণা'র জন্ম দেন। "রাষ্ট্রায়াত্ব" করা মোটামুটি "সোস্যালিজমের" একটি অর্থনৈতিক ও ফাইন্যান্সিয়েল পদক্ষেপ, যা শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব করেননি; উনাদের সরকার এই কলকারখানাগুলো "পরিত্যক্ত সম্পত্তি" হিসেবে পেয়েছিলেন, এগুলো রাষ্ট্রের সম্পদে পরিণত হয়েছিলো। রাষ্ট্রের তখন সিদ্ধান্ত নেয়ার দরকার ছিলো, রাষ্ট্র এগুলো নিজে চালাবে, নাকি বিক্রয় করে দেবে? শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব এগুলোকে রাষ্ট্রের ব্যবস্হাপনায় চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন; সেটা ছিলো ভালো সিদ্ধান্ত।

এসব কলকারখানা চালাতে গিয়ে সরকার শুরু থেকে লোকসান দিয়ে আসছিলো; এখন দেখা যাচ্ছে যে, ৪৪ বছর লোকসান দিয়েছে! ৪৪ বছর ব্যবসায় লোকসান চলছে, অথচ যেইসব ম্যানেজমেন্টের কারণে লোকসান হয়ে আসছিলো, তারা সেখানে ৪৪ বছর চাকুরী করেছে। যেই ব্যবসায় লোকসান হয়, সেই ব্যবসার ম্যানেজমেন্টের চাকুরী কি করে থাকে ৪৪ বছর? ১/২ বছরের লোকসানের পর, ম্যানেজমেন্টের লোকদের, সেক্রেটারী ও মন্ত্রীর চাকুরী কিভাবে থাকলো?

এসব জুটমিল বেগম জিয়া ও সাইফুর রহমানের সময় বন্ধ হয়ে গিয়েছিলো; কারণ, ২ জনই ভয়ংকর ধরণের ইডিয়ট মানুষ ছিলেন। শেখ হাসিনা ২০০৯ সালের পর থেকে এসব কলকারখানা চালু করে মানুষের জন্য চাকুরী সৃষ্টির উদ্যোগ নেন, এটা ছিলো বিশাল মহৎ ভাবনা; চাকুরী সৃষ্টি হলো সরকারের সবচেয়ে বড় দায়িত্ব।

এইবার শেখ হাসিনা ১২ বছর সরকার চালাচ্ছেন; এই সময়ে এসব জুটমিলের পেছনে লোকসান হয়েছে ১০৭ বিলিয়ন টাকা; উনি কি ঘুমায়ে ছিলেন? ১ বিলিয়ন লোকসানের পর, উনার ঘুম ভাংগার দরকার ছিলো: ম্যানেজমেন্টের যেই একজন লোক লাভ করতে জানে না, তাকে ২/৩ মাস দেখে বাদ দেয়ার দরকার ছিলো। তখন গেছে ১০৭ বিলিয়ন, এখন যাবে ৫০ বিলিয়ন ও সাথে ২৫ হাজার মানুষ বেকার হবে, ২৫ হাজার পরিবার ছিন্নমুলে পরিণত হবে; ইহা শেখ হাসিনার বুদ্ধিমত্তার পরিচয় নয়, এগুলো ভয়ংকর ধরণের নির্বুদ্ধতা।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৪:১৯
২০টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল কেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে জুন, ২০২৬ রাত ১:২১


ঢাকার রাজপথে আজ এক নতুন কুশীলবের আবির্ভাব ঘটলো। নাম তার ‘বাংলাদেশ আজাদ পার্টি’। এই নামের কোনো রাজনৈতিক অস্তিত্বের কথা দেশের আমজনতা না জানলেও, হঠাৎ এক রাতে তারা ‘অবৈধ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ খোকার অভিমান

লিখেছেন ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬


খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।

বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে মরছে মাথা খুঁটে। 

কত কাজই তো... ...বাকিটুকু পড়ুন

×