somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগে অনেকের বন্ধুবান্ধব বাড়ছে, আমার বেলায় কি হচ্ছে?

০৫ ই জুলাই, ২০২০ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সামু আমাকে একবার বেশ লম্বা সময়ের জন্য জেনারেল করে রেখেছিলো (নিক, "খেলাঘর"), লেখা সামনের পাতায় যাচ্ছে না; আমি নিজের এলাকায় লিখতাম, সামান্য কয়েকজন পড়তেন; আমার এই অবস্হা দেখে, একজন ব্লগার আমার ই-মেইল চাইলেন, এবং আমাকে ইমেইল করে জানালেন যে, উনার আরেকটা নিক আছে, যা থেকে লেখা সামনের পাতায় যায়, এবং তিনি সেই নিকে লিখেন না; তিনি গোপনে এই একাউন্টটা আমাকে দিতে চান, আমি উহার পাসওয়ার্ড বদলায়ে নিজের করে নিতে পারবো; তিনি আমার পোষ্টে নিয়মিত মন্তব্য করতেন ও আমাকে "ভাই" সম্বোধন করতেন। আমি ধন্যবাদ দিয়ে, না করে দিলাম; আমি ঐধরণের কিছু করার পক্ষে ছিলাম না, উনি বিস্মিত হলেন।

এর ৩/৪ মাস পরেই তিনি আমাকে কমেন্ট ব্যান করে দেন; তারপরও তিনি আমার পোষ্টে মাঝে মাঝে কমেন্ট করতেন; এখন ব্লগে উনাকে দেখছি না। উনি যখন নিজের একাউন্ট আমাকে দিয়ে দিতে চেয়েছিলেন, তখন আমি এও জানতাম যে, সামনে এমন সময় আসতে পারে, আমাদের এই সম্পর্ক হয়তো থাকবে না।

আমি কোন ব্লগারকে ভাই, আপা, বা কোন ধরণের সম্বোধন করি না; আমার কাছে ব্লগার মানে ব্লগার, একজন আধুনিক মানের শিক্ষিত মানুষ, সহ-ব্লগার; আমি ব্লগিং ভালোবাসি, এবং ব্লগারদের শ্রদ্ধার চোখে দেখি; কিন্তু আমি কোনভাবে সম্বোধন করাকে পছন্দ করি না; কারণ, আমি জানি, আমি একদিন এমনভাবে কোন একটা কমেন্ট করে বসতে পারি, যা সম্বোধনের মান রক্ষায় বিফল হবে।

আজকে সকালের ঘটনা: এক ব্লগারের নতুনপোষ্ট এসেছে, উনার লেখা আমি খুব পছন্দ করি, পড়লাম; উনি দরকারী বিষয়ে লিখেন সব সময়; কিন্তু অনেক বিষয়ে উনার ধারণা পরিস্কার নয়; কিংবা হতে পারে, আমার ধারণায় সমস্যা আছে। সেই অনুসারে আমি ১ম কমেন্ট করে দেখলাম; এই ধরণের পোষ্টে একাধিক কমেন্ট করতে হয় প্রয়োজনে। উনি আমার কমেন্ট মুছে দিলেন। ২য় কমেন্ট করলাম, সেটাও উনি খেয়ে ফেললেন। ভাবলাম, কাঁটাযুক্ত একটা কেমন্ট করি, দেখলে যেন ভয় পেয়ে যান, খেলেও যেন হজম না হয়; কিন্তু এডমিনের কথা ভেবে থেমে গেলাম। আমার দিক থেকে সম্পর্ক এখনো আছে, উনার লেখা এলে এখনো আমি পড়ে দেখবো; কিন্তু তিনি কি আমার পোষ্ট আসবেন? সম্ভাবনা কম।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২০ ভোর ৪:৩৫
৩১টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

×