
আপনারা এখন পরিস্কারভাবে বুঝতে পারছেন যে, করোনা চলে গেলেও বিশ্বে ইহার ভয়ানক ধ্বংসের চিহ্ন অনেকদিন থাকবে; বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, আফ্রিকার অনেক দেশ ভয়ংকর অর্থনৈতিক ও সামাজিক সমস্যার মাঝে পড়বে; অনেক শিশু, নারী ও বয়স্করা দরকারী পরিমাণ খাবার পাবে না, ঔষধ পাবে না; নিউট্রিশন ও খাবারের অভাবে অনেক দেশে মানুষ অসুস্হ হয়ে প্রাণ হারাবে।
আমাদের অর্থনীতি সব সময় ভুল পথ ধরে চলে এখানে এসেছে; সাইফুর রহমান, মুহিত সাহবে, এগুলো অর্থনীতিবিদের পায়জামাও নন; ওদের বিধ্বংসী পদক্ষেপগুলো মুছে, জাতির অর্থনীতিকে আবার সাজাতে হবে; সীমিত সমাজতন্ত্রের কাছাকাছি কিছু একটা করতে হবে; ইহা করার জন্য প্লাটফরমও দরকার, হয়তো নামটা হতে পারে, "সর্বদলীয় সরকার"।
আগের সরকারগুলোর ভুল পদক্ষেপগুলো আমাদের সাহায্য করতে পারে:
১) রাষ্ট্রায়াত্ব শিল্প:
জুটমিলগুলো অনেকটা বন্ধ হয়ে গিয়েছিলো; শেখ হাসিনা দেশের বাজেট থেকে টাকা নিয়ে, মুলধন হিসেবে দিয়ে, সেগুলোকে চালু করেছিলো ২০০৯ সালের পর; জুটমিলগুলো ক্রমাগতভাবে ১০/১১ বছর লোকসান দেয়ার পর, এই মাসে, করোনার ভেতর ৫০০০ কোটী টাকা ক্যাশ দিয়ে ২৬টি জুলমিল বন্ধ করছে, ২৫ হাজার শ্রমিক বেকার হলো এই মাসে; করোনা কখন শেষ হবে, আপাতত বলা মুশকিল; এসব শ্রমিকেরা এই সামা্য ক্যাশ নিয়ে কি করবে?
২) বিএনপি-জামাতের আমলে শুরু হয়েছিলো প্রাইভেট ইউনিভার্সিটির লাইসিন্স দেয়ার; এখন ১০৪টি প্রাইভেট ইউনিভার্সিটি আছে দেশে; আরো আছে মেডিক্যাল কলেজ, ইন্জিনিয়ারিং কলেজ, ইত্যাদি। এগুলোর দরকার ছিলো? এই নতুন ইউনিভার্সিটিগুলো কিভাবে কাদের মালিকানায় হওয়ার দরকার ছিলো?
৩) বাংলাদেশের মতো সমাজে, প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়েগোনিষ্টিক সেন্টার ও ফার্মেসীর লাইসেন্স দিয়েছে প্রতিটি সরকার; কারা পেয়েছে এসব লাইসেন্স? আমাদের মতো সমাজে মানুষের জীবনের ভার প্রাইভেটের হাতে দেয়া কি সম্ভব? ৫০ বছর প্রাইভেটের অভিজ্ঞতা হয়েছে; এখন এগুলোর মালিকানা কাদের হাতে, কিভাবে থাকা উচিত?
৪) জেনারেল জিয়ার সময় থেকে প্রথমে মানুষকে আরবে পাঠানো শুরু হয়েছিলো; মানুষকে নিজের জমি, ঘরবাড়ী, স্ত্রীর কানের দুল বিক্রয় করে, আদম বেপারী ও দালালের হাতে টাকা দিয়ে বিদেশে যেতে হয়েছে, কিছু আদম বেপারী বিলিওনিয়ার হয়েছে; এভাবে নিজ খরচে মানুষের যাওয়া কি সঠিক ছিলো? আসলে, বিদেশে পাঠানোর দরকার ছিলো না; আর যদি পাঠাতে হতো, সরকার যাওয়া-আসার খরচ ইত্যাদি ঋণের মাধ্যমে দেয়ার দরকার ছিলো। এটা গার্মেন্টেস এর সমান বা তার থেকে বড় সেক্টর; গার্মেন্টস'এ ঋণ দিলে, এখানেও দেয়ার দরকার ছিলো?
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



