somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনায় সবদল শেখ হাসিনাকে সাহায্য করার দরকার ছিলো।

২২ শে জুলাই, ২০২০ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেখ হাসিনা ও উনার সরকার কোন অবস্হায় করোনা সমস্যা ঠিক মতো হ্যান্ডলিং করতে পারেনি, পারার কথা নয়; আসলে, বাংলাদেশ সরকারের লোকজন, প্রশাসনের লোকজন ও চিকিৎসার সাথে জড়িত লোকজনের যেই পরিমাণ দক্ষতা আছে, তা দিয়ে এর চেয়ে কোন অবস্হায় ভালো করার কথা নয়। যতটুকু ঘটেছে, এটাই এই জাতির সর্বাধিক প্রচেষ্টা, এটাই জাতির প্রাপ্য; দেশের বিশৃংখল গলাকাটা ক্যাপিটেলিষ্ট সিষ্টেমের অধীনে এর থেকে ভালো করা অসম্ভব ব্যাপার, বাংগালীরা এই সিষ্টেমই চেয়ে আসছিলো, যা বপন করেছিলে বাছাধনেরা, সেটার ফলই খেতে হবে।

সরকারের অদক্ষতা, বিশৃংখলা, অনিয়ম, বেনিয়ম নিয়ে ফেইসবুক, মিডিয়া, ব্লগ, জনগণ ও রাজনৈতিক দলগুলো সমালোচনা করেছে; সমালোচনার করার দরকার, না হয়, এটুকুও হতো না। আরেকটা ব্যাপার, যারা সমালোচনা করেছেন, দোষারোপ করেছেন, তাঁরা কি, আসল সমস্যাকে বুঝে করেছেন, নাকি বেশীরভাগ মানুষ মুল সমস্যাকে না বুঝে সাইড সমস্যার সমালোচনা করে চলেছেন? আসল সমস্যা বুঝা কিন্তু সবার পক্ষে সোজা ব্যাপার নয়; বেশীরভাগ বাংগালী আসল ফেলে,লতাপাতা নিয়ে লেগে যায়।

জাতির সমস্যার সময়, জাতির সবাই সবাইকে সাহায্য করতে হয়; আগে, যুদ্ধ মুদ্ধ লেগে গেলে, আমেরিকানরা সব সময় এক হয়ে যেতো; এবার করোনায় এক হতে পারেনি, তাই পতংগের মতো মরছে, আরো মরবে; শেষে ভাতে, পানিতেও কষ্ট পাবে আমেরিকানরা এবার।

করোনায় বাংগালীরা এক হলে ভালো হতো: আট আনার রাজনীতিবিদ ফখরুল সাহেব, শেখ হাসিনার সমালোচনা না করে, করোনার সময় যদি বলতো যে, উনি ও উনার দল সরকারকে সাহায্য করতে চায়; গায়ে গতরে খেটে, মাথা খাটিয়ে সরকারের সাথে এক হয়ে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চায়; সেটাই হতো বড় কাজ; উনার সমালোচনা, ম্যাঁওপ্যাঁও শোনার এখন মানুষের সময় আছে?

মাহমুদুর রহমান মান্না, উনার দলে মোট কতজন আছেন? উনার বউ কি উনার দলে, নাকি অণ্য দলে? যা'হোক, নামতো আসে মিডিয়ায়; উনার কথায় মানুষ কি শেখ হাসিনাকে সিংহাসন ছাড়া করবেন? মনে হয় না; তা'হলে, এত বাক্যবাণ ছেড়ে কি লাভ হলো? তার ছেয়ে যদি বলতো যে, উনি শেখ হাসিনার পাশে দাঁড়ায়ে করোনার সময় জাতিকে সাহায্য করতে চান; করোনার পর, আবার না হয় সংগ্রামে যেতে পারতেন; কাজের কাজ না'হলেও মানুষ এগুলো শুনে একটু আলাপ করার সুযোগ পেতো।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০২০ সকাল ১০:৩৪
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×