somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেশন শুরু হয়েছে(আগষ্ট ১৭- আগষ্ট ২০ )

১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমেরিকার প্রেসিডেন্ট ভোটের প্রার্থী নির্বাচনে করেন নিজ দলের সাধারণ ভোটারেরা; মুল ভোটের আগে আমেরিকার ২ দলের(ডেমোক্রেট ও রিপাবলিকান) আলাদা ভোট হয়, ইহা প্রাইমারী ভোট নামে পরিচিত; এই ভোটে ২ দলের যারা জয়ী হয়ে থাকেন, আনুষ্ঠানিকভাবে তাদেরকে নিজ নিজ দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয় দলের ন্যাশনাল কনভেশনে। ডেমোক্রেটদের ন্যাশনাল কনভেশন শুরু হয়েছে আজ (১৭ই আগষ্ট) সন্ধ্যায়, উইসকনসিন রাজ্যের মিলিওয়াকি শহরে, এবং শেষ হবে বৃহস্পতিবার(২০ শে আগষ্ট)।

করোনার কারণে পুরো কনভেনশনই হচ্ছে ভার্চুয়েলী, কোন দর্শক নেই, শুধু দলের বিবিধ কমিটির কিছু লোকজন উপস্হিত থাকছেন। কনভেনশনে আজকের বড় বক্তা ছিলেন মিশেল ওবামা, বার্ণি সেন্ডার্স ও রিপাবলিকান গভর্ণর (প্রাক্তন) কেইসী ও আরেকজন রিপাবলিকান কংগ্রেসনম্যান। কয়েকজন রিপাবলিকান এবার নিজ দলের বাহিরে ডেমোক্রেট জো বাইডেনের পক্ষে ভোট চাচ্ছেন।

আজকের জাতীয় জরীপ অনুসারে, বাইডেন ও ট্রাম্পের সাপোর্ট যথাক্রমে ৫১% ও ৪২% ভাগ; মাঝখানে আড়াই মাস সময় আছে। মনে হয়, জো বাইডেন জয়ী হবে। আমেরিকার ভোটের একটা সমস্যা হচ্ছে, এখানে সরাসরি পপুলার ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয় না: ভোটের মাধ্যমে প্র‌তি রাজ্যে প্রার্থীর পক্ষে "ইলেকটর" (ডেলিগেইট) নির্বাচিত হয়ে থাকে, এসব ইলেকটরেরা ফাইন্যালী প্রেসিডেন্ট নির্বাচন করেন; ইহাকে বলা হয়, "ইলেকটোরেল কলেজ" পদ্ধতি।

মিশেল ওবামা প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা মিস-হ্যান্ডলিং সম্পর্কে আলোচনা করেন, ও সাথে সাথে জাতির একাংশকে বর্ণবাদে উৎসাহ যোগানোর ব্যাপারে ট্রাম্পের অপভুমিকার সমালোচনা করেন। বার্ণি সেন্ডার্স তাঁর সাপোর্টারদের অনুরোধ করেন জো বাইডেনকে ভোট দিতে।

আগামী ২ দিন অনেকই জো বাইডেনের পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখবেন, এর মাঝে থাকবেন প্রেসিডেন্ট ওবামা ও প্রেসিডেন্ট ক্লিনটন; কিছু সিনেটর ও কংগ্রেসম্যান থাকবেন, যারা করোনায় ট্রাম্পের এজগুঁয়েমী ও ভুল অর্থনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। অর্থনৈতক সমস্যার জন্য অবশ্য কংগ্রেসও দায়ী; ফলে, অর্থনীতি নিয়ে বক্তব্য শেষে কার পক্ষে চলে যায়, সেটা দেখার বিষয়।

বৃস্পতিবার জো বাইডেন ও কমলা হ্যারিস বক্তব্য রাখবেন; কমলা হ্যারিসকে আমেরিকার বাংগালীরা সমর্থন দিতে চাচ্ছেন না; কারণ, তাঁর মাতাপিতা ভারতীয়; কিন্তু বাংগালীরা বুঝতেছেন না যে, তাঁদের ভোট আমেরিকার কোন রাজ্যে ফলাফল বদলানোর মতো নয় এখনো; কিন্তু ভারতীয়দের ভোট নিউজার্সী ও ভার্জিনিয়া রাজ্যে কিছুটা গণনার মাঝে পড়ে।



সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫২
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত খারাপ, তবে নিমন্ত্রণ পত্র ভালো

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩৫



দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে, প্রবেশও করতে দেয়নি। তারপরও ঘোষণা দিলেন - আবার আমন্ত্রণ পেলে যাবেন।

ভারতবিরোধী কথা বলা ছিলো তার রাজনৈতিক স্ট্যান্ড পয়েণ্ট, কারো কাছে নতি স্বীকার করবো... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×