somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনেক ব্লগারই সমবায়ে আগ্রহ প্রকাশ করেছেন

২২ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগে সমবায় নিয়ে আলাপ হওয়ার পর, বেশ কিছু পরিমাণ ব্লগার সমবায়ে ইনটারেষ্ট প্রকাশ করেছেন, পরিমাণটা আসলে বলতে হবে আশার চেয়ে বেশী; করার সময়, এঁরা সবাই থাকবেন না; আবার, নতুন করে অনেকেই যোগদান করবেন। যদি ইহাকে গঠন করা যায়, ও প্রাথমিকভাবে কাজ শুরু করে, তখন অনেক অনেক নতুন সদস্য পাওয়া যাবে।

সমবায় হচ্ছে, মানব ইতিহাসের সবচয়ে পুরাতন "পাবলিক কর্পোরেশনের আইডিয়া", যেখানে সম্পদহীনরা সমবেত প্রচেষ্টায় সম্পদ সৃষ্টি করে আসছেন। ব্লগারদের নিয়ে সমবায় করার কথা আমি কি ব্লগে ১ম বলেছি, নাকি আমার আগে অন্য ব্লগারেরা বলেছেন? আমার ধারণা, নিশ্চয় আমার আগেও অনেকবার এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে; অবশ্য, গত সাড়ে ৫ বছরে এই নিয়ে আলোচনা হয়নি, অন্তত, আমার চোখে পড়েনি; এবারও করোনা ভাইরাস না এলে, আমিও কথাটা তুলতাম না; করোনা ভাইরাস, আগামী ১০ বছরের যাবত বিশ্বের অর্থনীতিতে প্রভাব রাখবে, কমপক্ষে; আগামী ১০ বছরে বাংলাদেশের অর্থনীতি আজকের থেকে আরো বেশী সমস্যার মাঝে প্রবেশ করবে; আগের সরকারগুলোর সৃষ্ট সমস্যার সাথে বর্তমান সরকারের সৃষ্ট সমস্যগুলো যোগ হবে।

এবারের করোনা কি ধরণের অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করছে, সাধারণ মফিজেরা বুঝবে না; সরকার মানুষকে জানাবে না; কিন্তু মানুষ সময়ের সাথে অনুভব করবে। এই ৬ মাসের করোনায়, কমপক্ষে ৩ জন ব্লগার খুবই কষ্টে পড়েছেন; একজন ব্লগার শহর থেকে বাড়ী যেতে পারছিলেন না, খালি হাতে বাড়ী যাওয়া উনার জন্য কষ্টকর অবস্হা ছিলো; উনার বাড়ীতে যারা ছিলেন, তারাই কষ্টে ছিলেন, সেটার মাঝে যেতে উনার খুবই কষ্ট হচ্ছিল, অথচ বাড়ী ফেরত যাওয়া ছাড়া উনার উপায় ছিলো না, শহরে উনার কোন চাকুরী ছিলো না, কোন ধরণের আয় ছিলো না।

এই ধরণের সমস্যা থেকে বের হওয়ার একটা উপায় হলো সমবায়; সেজন্য আমি কথাটা তুলেছি; ব্লগার "স্বপ্নের শঙ্খচিল" বাংলাদেশ সরকারের বর্তমান "সমবায় আইনকানুনগুলো" লিপিবদ্ধ করেছেন, যাতে সবাই পুরো প্রসেসটার আইনগত দিকটা বুঝতে পারেন।

ব্লগারদের সংখ্যার কথা ভাবলে, ঢাকা থেকে ইহার শুরু হওয়ার দরকার। আমি দুরে থাকায়, এই মহুর্তে আমি নিজে শুরু করতে পারছি না; দেখেন, আপনাদের মাঝে কয়েকজন মিলে শুরুটা করতে পারেন কিনা! পারলে ভালো, না পারলে অসুবিধা নেই, করোনা ভাইরাসের অবস্হা বুঝে, আমি এসে নিজেই শুরু করবো; আমি যখন আসবো, ব্লগারদের সংখ্যা নিয়ে আমি চিন্তিত হবো না, যেই কয়জন আগ্রহী, আমি তাঁদের নিয়ে শুরু করতে পারবো।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২০ রাত ১০:০০
৪১টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×