
মুক্তিযোদ্ধা কোটা-বিরোধীদের সংগঠিত করে শিবিরের নুরু ডাকসুতে এসেছিলো, এখন রাজনৈতিক দল খুলছে; কিন্তু ড: ইউনুসকে দল খুলতে দেয়নি বিএনপি-জামাত ও আওয়ামী লীগ; অবশ্য বিএনপি-জামাত ও আওয়ামী লীগ ড: ইউনুসকে প্রকাশ্যে ভয় দেখায়নি, তিনি নিজেই ভয় পেয়েছিলেন; তিনি কয়েকজন ছাত্র রাজনীতিবিদকে দল গঠনের ব্যাপারে এডভাইজার হিসেবে নিয়েছিলেন, ওরাই ড: ইউনুসকে বিএনপি-জামাত ও আওয়ামী লীগের ভয়টা পাইয়ে দিয়েছিলো। ড: ইউনুস সবচেয়ে জ্ঞানী বাংগালী হয়ে মধুর ক্যান্টিনের কয়েকজন রাখাল বালককে এডভাইজার বানায়েছিলেন।
নুরু নাকি নুর, উহার আসল নামটাই আমি জানি না, অবশ্যই মুক্তিযুদ্ধ ও মুক্তযোদ্ধাদের বিরোধী, এটাই তার রাজনৈতিক মুলধন ছিলো শুরুতে; এখন, রেজিষ্ট্রিহীন জামাত-শিবির ও রাজনীতিহীন বিএনপি তার পছনে টাকা ও সমর্থন ঢালছে। তার সাথে যেসব ছাত্ররা আসছে, এরা রাজনীতি বুঝার কথা নয়, কিন্তু এদের মাঝে লুকায়িত তালেবান, হিজবুল্লাহ, হেজাজতি, ছাত্রদল ও শিবির থাকবে; কিছুদিন এরা বাড়ার সুযোগ পাবে; কারণ, আওয়ামী বিরোধীদের জন্য কোন প্লাটফরম দেশে নেই; কিন্তু শেষদিকে ওরা জামাতের নতুন সংস্করণ হবে, আসল চেহারা নিয়ে বেরিয়ে আসবে।
এখন আওয়ামী লীগে গুরত্বপুর্ণ কোন পদ পেতে হলে, কোন কালে ছাত্রলীগের কেহ ছিলো বলে প্রমাণ দেখাতে হবে, সে সত্য হোক, বা মিথ্যা হোক। শেখ হাসিনা ছাত্রলীগের বাহিরের কাউকে ইউনিভার্সিটিতেও বড় পদে আসতে দেন না; আবার তিনি জানেন যে, যারা ছাত্রলীগ করেছে, তারা কোনদিন পড়ালেখা করেনি, তাদের আসল জ্ঞান বলতে কিছু নেই।
বিএনপি-জামাতে ছাত্রদল, ইসলামী ছাত্র সংঘ ও শিবির ব্যতিত কেহ ঢুকতে পারেনি; ছাত্রদল ও ছাত্রলীগের মাঝে চারিত্রক অনেক মিল ছিলো; ছাত্রদলের অনেকের পরিবার স্বাধীনতার সময়ে পাকীদের দলে ছিলো; ইসলামী ছাত্র সংঘ বাংলাদেশের বিপক্ষে যু্দ্ধ করেছে আল-বদর ও রাজাকার মিলিশিয়া বাহিনীতে যোগ দিয়ে; ওদেরই উত্তরসুরীরা নাম বদলায়ে শিবির নাম নিয়ে নিজেদের অতীতকে ঢাকার চেষ্টা করেছে, কিন্তু তাদের ট্রেডমার্ক সব সময়ই ছিলো "রগকাটা"।
বাংলাদেশের প্রফেশানেলরা কোনভাবে আওয়ামী লীগে স্হান পায়নি; কিন্তু বিএনপি ও জামাতে কিছু প্রফেশানেল স্হান পেয়েছে; আবার, যারা প্রফেশানেল হয়েও বিএনপি কিংবা আওয়ামী লীগে স্হান খুঁজেছে, এরা প্রফেশানেল হিসেবে ভালো ছিলো না কোন সময়, এরা ধর্মীয় মর্মীয় ধরণের লোকজন, আধুনিক রাজনীতি বুঝার মতো লোকজন নয় এরা।
পাকিস্তান হওয়ার পর, আওয়ামী লীগের শুরু হয়েছিলো ততকালীন কিছু বৃটিশ বিরোধী রাজনীতিবিদদের নিয়ে; সেখানে একটা ভুল ছিলো, তাঁরা আধা ছাত্র শেখ মুজিবর রহমানকে একটা গুরুত্বপুর্ণ পোষ্ট দেন; পরে শেখ সাহেব, উনার নিজের সৃষ্ট ছাত্র রাজনীতির দল, ছাত্রলীগকে উহার সাথে যোগ করে, আওয়ামী লীগের রাজনীতিকে দুর্বল করে দেন, ছাত্রদের লেভেলে নিয়ে আসেন; আজো সেটাই চলছে।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



