somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতি-বিহীন এক রাজনৈতিক দল, আওয়ামী লীগ

২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেখ হাসিনা ৪০ বছর আওয়ামী লীগের সভাপতি থাকায়, আওয়ামী লীগ থেকে রাজনীতি বিদায় নিয়েছে, ইহা অসৎ ব্যবসায়ী ও চাঁদাবাজদের পরিরামিড ব্যবসায়ের কর্পোরেশনে পরিণত হয়েছে। শেখ হাসিনা লীগের সভাপতির পদ ও একই সময়ে দেশের প্রধানমন্ত্রী কিংবা বিরোধীদলের নেত্রী থাকায়, তিনি দলকে সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হন, এবং দল ক্রমেই রাজনীতি থেকে সরে গেছে। ঐতিহাসিক কারণে, বিএনপি-জামাতের মতো দলের সাথে রাজনীতি করতে গিয়ে শেখ হাসিনা কিছু 'কৌশল' প্রয়োগ করেছেন রাজনীতিতে, যা উনাকে সাহায্য করেছে; কিন্তু উহা জাতিকে ভয়ংকর সমস্যার মাঝে ঠেলে দিয়েছে, জাতি রাজনীতির সুস্হ ভাবনা থেকে দুরে সরে গেছে।

আওয়ামী লীগ হলো আমাদের একমাত্র দল, যার জন্ম ঠিক ছিলো, উদ্দেশ্য ঠিক ছিলো, এখন কর্ম ঠিক নেই। ১৯৬৮ সালেও ইহার কর্ম ঠিক ছিলো না, শেখ সাহেবকে আগরতলা মামলায় গ্রেফতার করার পর তারা আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিলো, শুরুতে ইহার দরকার ছিলো; কিন্তু ১৯৬৯ সালে শেখ সাহেবকে ঝুলানোর জন্য আইয়ুব যখন তৈরি, তখনও আওয়ামী লীগে আন্ডারগ্রাউন্ডে, উহারা বুঝতে পারছিলো না যে, এখন বের হওয়ার সময় হয়েছে; যাক, দলের প্রতিষ্টাতা, মওলানা সেইবার মুখ রক্ষা করেছেন, উনি রাস্তায় বেরিয়ে ১৪৪ ধারা ভেংগে জেলের দিকে রওয়ানা দেয়ায়, আওয়ামীরা আন্ডারগ্রাউন্ড থেকে বের হওয়ার সাহস পেয়েছিলো; শেখ সাহেব মুক্ত হলেন। কিন্তু তিনি দলের এই দুর্বলতা নিয়ে ভাবেননি, দলে সঠিকভাবনার মানুষের অভাব ছিলো; দলের এই সমস্যার সমাধান করেননি শেখ সাহবে।

শেখ সাহেব যদি দলকে সঠিভাবে গড়ে তুলতেন, উনাকে হত্যা করার পর, আওয়ামী লীগের সামনে ঢাকা কেন্টনমেন্ট ৫ মিনিটও দাঁড়াতে পারতো না, হত্যাকারীরা ব্যতিত বাকীরা আওয়ামী লীগে সাথে কাজ করে সরকারকে পুন-প্রতিষ্টা করতো; কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ায় ষড়যন্ত্রকারীরা খালি মাঠে দেশ দখল করে নিয়েছিলো; এরপর, আওয়ামী লীগ ৩/৪ ভাগে বিভক্ত হয়ে জেনারেল জিয়াকে নতুন দল করতে সাহায্য করে।

শেখ হাসিনা বিশাল সাহস নিয়ে দেশে ফিরে, যেইভাবে আওয়ামী লীগকে এক করে বিএনপি-জামাতের সন্মুখীন হয়েছিলেন সেটা সঠিক ছিলো; কিন্তু উনার নিজের রাজনৈতিক দক্ষতার অভাবে মিলিটারী তাদের ষ্ট্রেটেজী বদলায়ে জেনারেল এরশাদকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখতে সক্ষম হয়, ও গনতন্ত্রের নাম দিয়ে ভোটের রেজাল্ট বদলায়ে বেগম জিয়াকে ক্ষমতায় নিয়ে আসে। আওয়ামী লীগ বড় দল হওয়ার পরেও, উনি ১৬ বছর পর ক্ষমতা পান। এত দীর্ঘ সময় লেগেছিলো, কারণ আওয়ামী লীগের রাজনীতিতে সমস্যা ছিলো।

২০০৮ সালে ক্ষমতা পাবার পর, দলকে সঠিকভাবে গড়ে তোলার দরকার ছিলো; কিন্তু শেখ হাসিনা ২ পদ সমানভাবে দখল করে বসে থাকাতে, তিনি কোনটাতেই ভালো করেননি। সাধারণ মানুষ ১৯৭২ সাল থেকেই ক্রমেই সরকারগুলোর উপর আস্হা হারিয়ে নিজ চেষ্টায় নিজেদের জীবন গড়ার চেষ্টা চালিয়ে অনেকটা "কাবুলীওয়ালা"দের মতো হয়ে গেছে; তারা সরকারের ভুমিকা বাদ দিয়ে, রোজগারের জন্য নিজের পরিবার পরিজন ফেলে বিদেশে চলে যাবার শুরু করে; সেটা আজো চলছে। মানুষ নিজের বাঁচার দায়িত্ব নিজের হাতে নেয়ার পর, রাজনীতির টাউটরা দেশের পুরো দখল নিজেদের হাতে নিয়ে গেছে, সাধারণ মানুষের প্রতি তাদের কোন দায়িত্ব নেই, নিজেরা চলাই রাজনীতি, নিজেদের ভালো থাকার প্রচেষ্টাকে, কৌশলকে ওরা রাজনীতি নাম দিয়েছে; এটাই আজকের আওয়ামী লীগ।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৭
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

দুবাই কি দুর্নীতিবাজদের গন্তব্য হয়ে উঠেছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩০

কয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন

আদ্ব দ্বীন হাসপাতাল ও বাংলাদেশ ফেসবুক বিচারক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই জুন, ২০২৬ রাত ১:৫৪



সম্প্রতি আদ্ব দ্বীন হাসপাতালের ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ফেসবুক বিচারকগণ রায় দিয়েছেন “আদ্ব দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল করা যাবে না”।




...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×