somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের বেকার সমস্যা কোন স্তরে আছে এখন?

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশে বেকারের হার, কিংবা বেকারদের পুরো সংখ্যাটা আমি জানি না; আপনারা কেহ সরকারী অথবা বেসরকারী ডাটা ডুটা জানেন নাকি? ব্লগারদের মাঝে বেকার টেকার আছেন? আমি জানি যে, নতুন গ্রেজুয়েটদের শতকরা ৪০ ভাগ ১ম বছরে চাকুরী পাননা, ১ কোটী প্রবাসী শ্রমিক/কর্মীদের পরিবারে ২ কোটীর বেশী কার্যক্ষম লোকজন কাজ করেন না; দেশের পুরো জনসংখ্যার অর্ধেক পরিবার চাষী, এসব পরিবারের(জমি মালিক, দৈনিক শ্রমিক মিলে) লোকজন বছরে গড়ে ৩/৪ মাস কাজ করেন, অনেক টং-দোকানের আয় এত কম যে, এসব ব্যবসায়ীকে অনেকটা বেকারও বলা চলে।

দেশের শতকরা ৫০ জনের বেশী মানুষ চাকুরী থেকে বেতন পান না, এদের অনেকের হয়তো "অনিয়মিত" আয় আছে; অনিয়মিত আয়ের ভেতর পড়ে আসল চাষী, যিনি জমির মালিক, কিংবা অন্যের জমিতে চাষ করেন ও কিছু পণ্য বিক্রয় করতে পারেন; এঁদের আয়টা অনিমিত, কিন্তু চাষের খরচটা নিয়মিত, খরচ করার মতো মুলধন না থাকলে, এরা চাষ করতে পারেন না। জেলেরাও অনেকটা অনিয়মিত বেতনের মানুষ, তার সাথে আছেন টং-দোকানের মালিকেরা, যাদের একাংশ পুঁজিও হারায়ে ফেলেন।

চাষী পরিবারের মানুষ হচ্ছেন দেশের ৫০ ভাগ মানুষ, এঁদের আয় যদি অনিয়মিত হয়ে থাকে, এই অর্থনীতিকে কেহই কখনো ঠিক করতে পারবে না; মুহিত সাহবে, কামাল, সাইফুর রহমান, কিবরিয়া সাহেবরা এই দিকটা বুঝার চেষ্টা করেননি। উন্নত দেশে জমির মালিক চাষীর ও নিয়মিত শ্রমিকদের সাপ্তাহিক বেতন আছে; সিজন্যাল শ্রমিকদেরও বেতন আছে। আমেরিকায়, একামত্র মেক্সিকো থেকে আগত কৃষি শ্রমিকেরা ছাড়া, বাকী সবাই নিয়মিতভাবে বেকার ভাতাও পেয়ে থাকেন।

আমাদের দেশে বেকার ভাতা নেই; ইহা আসলে গুহাবাসীদের অর্থনীতির কাছাকাছি অর্থনীতি; এই যুগেও শ্রমিককের ৩/৬ মাসের ছোটখাট একটা বেকার ভাতার ব্যবস্হা করতে পারেনি অর্থমন্ত্রীরা; এগুলো অবশ্যই লিলিপুটিয়ান মাথার লোকজন।

ব্লগে মাঝে মাঝে পোষ্ট আসে, সরকারী চাকুরী বা কোন চাকুরীর মুখাপেক্ষী না হয়ে থেকে নিজ পায়ে দাঁড়ানোর ব্যাপারে; হ্যাঁ, হাজারে/৫ হাজারে ২/৪ জন ওভাবে দাঁড়াতে পারবে, এগুলো ব্যতিক্রম; এই ধরণের অর্থনীতি, রাজনীতি ও সমাজ ব্যবস্হায় হঠাৎ একজন বেকার কালকে কিছু করতে পারবে না, তাকে সাপোর্ট করার মতো ইনফ্রাষ্ট্রাকচার, ক্যাপিটেল ও ব্যাংকিং ব্যবস্হা নেই। এই ধরণের কিছু করতে বেশীরভাগ সময় পরিবারের অর্থের দিকে তাকিয়ে থাকতে হয়; বেশীরভাগ পরিবার এই ধরণের রিস্ক নেয়ার মতো অবস্হায় থাকে না; কিছু ব্যতিক্রম আছে সব সময়।

শুনছি, আরব দেশসমুহে অনেক বাংগালী বেকার বসে আছেন; তেলের দাম কমে যাওয়া ও আরবদের মাঝে সামাজিক অস্হিরতা বাড়ার ফলে, অনেক বাংগালী ওখান থেকে ফিরতে বাধ্য হবে।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৬
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×