
ব্লগারেরা মানুষকে কাপড়ের ফ্রি মাস্ক দিতে পারেন, নিজের পকেটের টাকা খরচ হবে না তেমন; ব্যবহৃত শাড়ী, শার্ট, গেন্জি থেকে ৬/৭ লেয়ারের (স্তরের ) মাস্ক স্হানীয় দর্জিদের সাহায্যে বানায়ে নিতে পারেন; দর্জিকে সন্মানস্বরূপ সামান্য টাকা দিলে করে দেবেন; এই সামান্য টাকাগুলো নিজেদের পরিচিতদের থেকে নিতে পারেন; যারা সামান্য টাকা দেবেন, ব্যবহৃত কাপড় দেবেন, তাদের নিয়ে মাস্ক বিতরণ করতে পারেন।
আপনারা যদি শুরু করেন, দেখবেন অন্যেরাও করছেন, এবং অনেক দর্জি দোকান ফ্রি মাস্ক সেলাই করে দিবে; আপনারা কিছু করলে, অনেকে আপনার যোগ দেবে। আপনারা ছুটির দিনে ৪/৫ জন মিলে ৪/৫টা প্লাকার্ড হাতে ৫ মাইল হেঁটে মানুষকে উৎসাহিত করতে পারেন। জাতি ৩ মাস মাস্ক পরলে দামী টিকা কেনা লাগবে না; সর্বোপরি, ভালো টিকা আসতে আসতে ২০২২ সাল হয়ে যাবে।
ফাইজারের টিকা ২ বার দিতে হবে, এবং ইহাকে "মাইনাস ৯৪ ডিগ্রি ফারেনহাইটে" ষ্টোর করতে হবে; সম্ভাবনা, বাংলাদেশের প্রেসিডেন্টও হয়তো নষ্ট হয়ে যাওয়া টিকা নিয়ে বসে থাকবেন, উনি কি নিয়েছেন সেটা উনি টের পােন না। দেশে টিকা এলে, খারাপ অথবা ভুল টিকা হলেও, আগে পাবে প্রশাসন ও টাকা পয়সাওয়ালারা; সেটার জন্য বসে না থেকে মাস্ক পরলে, করোনা বিলুপ্ত হয়ে যাবে।
ব্লগে আপনারা অনেক লিখেন, এখন ছোটখাট কাজগুলো নিজেরা করে দেখেন; দেখবেন, আপনাদের অনেক ক্ষমতা আছে।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২০ রাত ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





