somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাঝেমাঝে ছোটখাট প্রতি-আক্রমণের দরকার হয়

০৯ ই মে, ২০২১ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক:
আমি নিউইয়র্ক শহরে কাজ করার সময় সাবওয়ে ট্রেনে যাওয়াআসা করতাম, ট্রেনে ছোটখাট এটাসেটা ঘটে থাকে; ইহা ১ দিনের ছোটখাট একটা ঘটনা:

কাজ থেকে ফিরছি, ট্রেনে মোটামুটি ভীড়; দরজার কাছে দাঁড়ানোর জয়গা পেলাম; সামনে একটি আফ্রিকান আমেরিকান মেয়ে, স্মার্ট-ফোনে বুমবাম যুদ্ধ-যুদ্ধ গেইম খেলছে; আওয়াজও হচ্ছে, সিনারিও বদলাচ্ছে ঘনঘন; দেখতে না চাইলেও চোখ চলে যায় স্ক্রীনের দিকে; আমি অনেকটা বেখেয়ালভাবেই দেখছি। কিছুক্ষণ পরে, সে খেলা বন্ধ করে ই-মেইল চেক করছে; অভ্যাসবশত: আমার চোখ তার ফোনের স্ক্রীনেই আছে, ২টি শব্দই চোখে পড়লো ইংরেজীতে, " চুরি করেছ"; মনে হয়, হৃদয় চুরির কথাবার্তা হতে পারে। মেয়েটি ফোন ঘুরায়ে আমাকে প্রশ্ন করলো:
-তুমি আমার ই-মেইল দেখছ?
-হ্যাঁ, দেখছি।
-এটা কমনসেন্স যে, কারো ই-মেইল দেখতে হয় না; তুমি ব্যাকওয়ার্ড ধরণের লোক!
- ভীড়ের মাঝে, আমি তোমার পেছনেই স্হান পেয়েছি, চোখ অবশ্যই বন্ধ করে রাখিনি; আমার মনে হয়, কোথায় কি চুরিদারী করেছ, সেইসব ঘটনা নিয়ে ই-মেইল ইত্যাদি ট্রেনে খোলাটা বুদ্ধিমানের কাজ নয়, ট্রেনে আন্ডার-কাভার ডিটেকটিভ মিটেকটিভ থাকে, আমি বললাম।
-তুমি চুরি ইত্যাদির কথা বলছে কেন? ২/১টা শব্দ পড়ে কি পুরো ইমেইলের অর্থ বুঝা যায়?
-২ শব্দ দেখতেই তুমি যেভাবে আক্রমণ করছ, পুরোটা পড়ার সুযোগ পেলাম কোথায়? পুরোটা পড়লে হয়তো তোমার সম্পর্কে ভালো ধারণা হতে পারতো!

দুই:
জ্যাকসন হাইটে ভারতীয় ও পাকিস্তানীদের স্বর্ণ-দোকানগুলোতে অনেক বাংগালী নারী কাজ করতেন; এঁরা কাষ্টমারদের সাথে বাংলাদেশের মতোই আচরণ করতেন, এটা একজন বাংগালী সেলস-পারসন'এর সাথে আমার ছোট ঘটনা:

আমার পরিচিত এক বাংগালী মহিলা পাকিস্তানী স্বর্ণের দোকান থেকে ১ জোড়া চুড়ি কিনেছেন; ২ মাস পরেই একটার জোড়াটা খুলে গেছে; উনি গিয়েছিলেন বদলায়ে আনতে, বদলায়ে দেয়নি; সেলস-পারসন নাকি বাংগালী মেয়ে। বেচারী আমাকে অনুরোধ করলেন চেস্টা করে দেখতে। দোকানে গেলাম, দেখি ২৩/২৪ বছরের বাংগালী নারী ক্যাশে; আমি অনুরোধ করলাম চুড়িটা বদলায়ে দিতে, রিসিপ্ট দিলাম; উনি বললেন,
-এটা রিপেয়ার করতে হবে, রিপেয়ারের খরচ দিতে হবে।
-২ মাসের ভেতরে ভেংগে গেছে, বদলায়ে নতুন একটা দেন, কিসের আবার খরচ?
-এটা তো আমরা ভাংগিনি, কাস্টমার ভেংগেছে!
-কাস্টমারও ভাংগেনি, এটা ভেংগে গেছে, পঁচা কোয়ালিটি।

বদলায়ে না দিয়ে উনি ভেতর থেকে মালিককে নিয়ে আসলন; মালিককে কি বলেছে কে জানে, মালিক বেশ অফ মুডে; আমার সামনে মহিলা মালিককে বলছে, কাস্টমার ছুড়ি ভেংগেছে, এখন বদল চায়।
আমি মহিলাকে বাংলায় বললাম:
-মালিককে যখন ডেকেই এনেছেন, আপনি চুপ করেন।
-আমি ষ্টোর চালাই।
-সেটা ভালো, চালাতে থাকেন; আপনি এখন কথা কম বললে ভালো হয়, আপনার দাঁতগুলো বেশ অপরিস্কার ও আঁকাবাঁকা, আপনি চুপ করে থাকলে আমি সহজে নিশ্বাস নিতে পারবো।

মহিলা পেছনে সরে গেলেন; পাকী মিয়া আমাকে হাইকোর্ট দেখানোর বৃথা চেস্টা করলো ২/৩ মিনিট; আমি চুপ করে শুনলাম; তারপর বললাম:
-শোন, কথা না বাড়িয়ে বদলায়ে দাও, এসব ব্যাপারে কোথায় যেতে হয়, সেটা আমি জানি; তখন অনেক ধরনের কথা এসে যাবে, কতটা স্বর্ণ, কতটা পিতল বিক্রয় করছ, তুমি নিশ্চয় এসব ঝামেলা চাও না?

লোকটা কথা না বাড়ায়ে একই মডলের আরেকটি চুড়ি বের করে দিয়ে দিলো।




সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২১ রাত ৮:২০
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×