somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ কেন নিজ ধর্মানুসারে নিজেদের দেশ চালানোর বিপক্ষে?

১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইসরায়েল দেশটা প্রতিষ্ঠা করা হয়েছে ইহুদীদের জন্য; কিন্তু উহা মুসা নবীর (আ: ) তোরাহ, আর তালমুদের ভিত্তিতে না চালিয়ে, সাধারণ মানুষের লিখিত সংবিধান অনুসারে চালানো হচ্ছে; তারপর, আবার বলা হচ্ছে, দেশটা ধর্মনিরপেক্ষ! তাদের নবী ছিলেন অনেক অনেক দক্ষ মানুষ, সেই ফেরাউনদের রাজ্যে বড় পদে ছিলেন, বই লিখে গেছেন; সেইসব বই প্রতিদিন পড়া হচ্ছে, সেইসব বই অনুসারে উপাসনা করা হচ্ছে ঘরে, সিনাগগে; কিন্তু জাতির সবচেয়ে বড় প্রতিষ্ঠান বলছে, উহা ভালো, তবে দেশ চালানোর মতো নয়। ওরা কি তালেবানদের চেয়ে কম বুঝে, ইরানীদের চেয়ে কম বুঝে?

ইসলাম ধর্মানুসারে আফগানিস্তান চালাচ্ছিলো তালেবানরা, সারা বিশ্ব কেন ওদের বিপক্ষে চলে গেলো ১৯৯৭ সালে? আজকে ওদের নিজের দেশ নিজেরা আফগান সরকার থেকে দখল করার পর, সারা বিশ্ব কেন তাদের বিপক্ষে কথা বলছে? তাদের নিজের মানুষ কেন তাদের ভয়ে পালাতে গিয়ে মারা যাচ্ছে? ইসলাম ধর্মানুসারে বিচার আচার চলে আসছে সৌদীতে, বিশ্বের কেহ কেন উহা পছন্দ করে না? কেন সারা বিশ্ব ইসলামিক নিয়মের বিপক্ষে? ইসলাম ভালো দেখে তারা কি ইর্ষাপরায়ন? সৌদী, ইরানী, আফগানী মুসলমানেরা বলছে যে, স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের জন্য আইন-কানুন পাঠায়েছেন, এরপর কেন তারা ড: কামাল হোসেনের লেখা (সংকলিত ), কিংবা টমাস জেফারসনের লেখা দিয়ে দেশ চলবে!

ভারতও ধর্মনিরপেক্ষ দেশ; তারা নিজেদের জন্য নিয়মকানুন লিখে নিয়েছে; মোদী আসার আগ অবধি সারা বিশ্ব ভারতের পার্লামেন্টারী সিষ্টেম পছন্দ করেছে! মোদীর সময় "অলিখিতভাবে ধর্মীয়" নিয়ম কানুন যখন চালু করছে, ভারতের অনেক মানুষ উহার বিরোধীতা করছে, বিশ্ব নাখোশ, এমন কি বাংলাদেশের চাষী, মুজুরেরাও নাখোশ! ব্যাপার কি! বেদবাক্যানুরেসারে, রামের জীবনের মতো করে, মহাভারতের উদাহরণ অনুযায়ী দেশ চালালে বাংলাদেশের বাংগালীরা কেন ক্ষেপছে?

বাংগালীরা মুসলমান, তারা কেন কোরান, হাদিস অনুসারে দেশ চালনার বিপক্ষে? মনে হয়, বাংগালীরা ড: কামাল হোসেনের লেখা নিয়মকানুনকে খোদার দেয়া নিয়মকানুন থেকে বেশী পছন্দ করেন? ইহা কি হওয়া উচিত?

মানুষ বুঝতে পেরেছে যে, তোরাহ-তালমুদে, কোরান-হাদিসে, বাইবেলে, বেদে, ত্রিপিটকে যেসব নিয়মকানুন অনুসারে জীবন চালানোর কথা বলা হয়েছে, উহা আজকের মতো বিশ্বে পুরোপুরি অচল; আজ থেকে ২/৩ হাজার বছর আগে, যখন মানুষ পড়ালেখা জানতেন না, দেশ চালাতো জমিদার, সামন্ত রাজা, বড় রাজারা, যখন নিয়মকানুষ মানুষের পক্ষে ছিলো না, তখন ধর্মীয় নিয়মকানুন গুলোকে অনেক দামী মনে হয়েছিল, আজকে মানুষ তার থেকে বেশী প্রয়োজনীয় নিয়ম কানুষ লিখছে, যা মানুষের জীবনকে উন্নত করছে; আগের মানুষ অনেক কষ্টে ছিলো, সভ্যতা পেছনের দিকে যেতে পারবে না; উহা ক্রমেই আরো ভালো দিকে যাচ্ছে, মানুষের জীবনভাবনা ধর্মীয় বইগুলো থেকে উন্নততর।


সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৭
২৩টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লবের শরিকরা

লিখেছেন তানভীর রাতুল, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ২:৪১

যারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

×