somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৈয়দ মুজতবা আলীর 'ওয়াতনম', আর পাকীদের ছাত্র, তালেবান

২৩ শে আগস্ট, ২০২১ সকাল ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৪০ শতকে বাংগালী শক্ত লেখক, সৈয়দ মুজতবা আলী সাহেব 'ওয়াতনম' গল্পটি লিখেছিলেন; আমরা ৬০ দশকে স্কুলের পাঠ্য বইয়ে পড়েছি; আফগানিস্তানের কোন এক পাঠানের দেশপ্রেম দেখে উহ: আঃ করেছি, ও আমাদের দেশে গ্রামে গ্রামে কাবুলীওয়ালাদের দেখে মন খারাপ করেছি, বেচারারা জীবিকার জন্য স্ত্রী, পরিবার-পরিজন ফেলে বাংলার মাটিতে পিঠে বিরাট বোঝা টেনেটুনে হকারী করছে গ্রামে গ্রেমে; যেখানে রাত, সেখানে কাত।

১৯৭৩ সাল অবধি, আফগান নারীরা ছিলো বিশ্বের সবচেয়ে দু:খী নারী, এরা স্বামীর দেখা পেতেন না; স্বামীরা বিদেশে, "কাবুলীওয়ালা": পাকিস্তান, ভারত, ইরান, সিরিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তানের রাস্তায়, এরা সুদখোর "কাবুলীো্যালা"। কেহ কেহ প্রতি বছর দেশে যেতো, ২/১ মাস পরিবারের সাথে থাকতো, অনেকে ২/৩ বছরও দেশে যেতে পারতো না। '৭৩ সালে থেকে নারীদের ভাগ্য বদলাতে শুরু করলো, জাতি দেশের রাজা, জহির শাহ'কে ক্ষমতাচ্যুত করেছে, আগের থেকে ভালো থাকতে চেষ্টা করেছে, দেশকে 'প্রজাতন্ত্র' করেছে। কিন্তু দেশে অশান্তি, স্বামীরা স্ত্রীকে ফেলে যে বিদেশে যাবে সেই অবস্হা রলো না।

আজকে ১ সপ্তাহ দেখছেন, কিভাবে এই পাঠানেরা পালাচ্ছে; শুধু গতকালই, এয়ারপোর্টে ঢুকতে গিয়ে ৭ জন পায়ের তলায় পড়ে নিহত হয়েছে; এর আগে ২ বার চলন্ত সামরিক বিমানে উঠতে গিয়ে ১২ জনের প্রাণ গেছে। আমেরিকা ও ইউরোপ মিলে, প্রায় সোয়া ১ লাখ কাবুলীওয়ালাদের নিয়ে যাবে রিফিউজী হিসেব। আমেরিকা যারা আসবে, তারা লিগ্যালী আসবে, এদের আর ফেরত যেতে হবে না। এরাই ছিলো দেশের মোটামুটি শিক্ষিত অংশ; এরা পালিয়ে গেলে বন্যদের থামাবে কে?

সৈয়দ মুজতবা আলী সাহেব কি ভুল দেখেছিলেন, নাকি আমরা ভুল দেখছি? আসলে, উনি ভুল দেখেননি, উনি সঠিক পাঠান সমাজ দেখেছিলেন, আমরা যাদেরকে চলন্ত সামরিক বিমানে উঠার জন্য দৌঁড়তে দেখছি, এটাও চলমান ঘটনা থেকে, এটাও আসল ঘটনা; মাঝখানে কি ঘটলো? মাঝখানে আফগানীরা পাকী, আরব, সেসনিয়ান, ইরানীনের সাথে মিশেছে; ২০/২২ জংগী সংগঠন আফগানীদের আফিম চাষী থেকে হিরোইন ব্যবসায়ী ও ধর্মের নামে জংগীতে পরিণত করেছে। আজকে একাংশ নিজের দেশ দখল করছে চেংগিস খানের কা্যদায়, আরেক অংশ চলন্ত বিমানের চাকার সাথে নিজকে বেঁধে দেশকে থেকে পালাচ্ছে।



সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:১৩
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

×