somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকা আফগানদের যেই সুযোগ দিয়েছিলো, তা আর কাউকে দেয়নি।

২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এটমবোমা হজম করার পর, জাপানীরা বুঝতে পেরেছিলো যে, আমেরিকা ভয়ংকর শক্তিশালী দেশ, ইহার সাথে আঁতাত করা ব্যতিত জাপান সহজে আবার নিজপায়ে দাঁড়াতে পারবে না লম্বা সময়; আজকে যেই জাপান বিশ্ব দেখছে, ইহাতে আমেরিকার অনেক অনেক বড় অবদান; জাপানীরা আমেরিকান সাহায্যকে কাজে লাগিয়ে, দীর্ঘদিন বিশ্বের ২য় অর্থনীতি হিসেবে ছিলো; আজকে, আমেরিকার প্রতি ১০০টি গাড়ীর মাঝে ৪০টি গাড়ী জাপানী; ওরা গাড়ী বানানোর টেকনোলোজী, এটোমিক পাওয়ার ষ্টেশন ও ইলেকট্রোনিক টেকনোলোজী পেয়েছিলো আমেরিকা থেকে; এবং আমেরিকা জাপানকে নিজেদের বাজারে প্রবেশ করতে দিয়েছিলো।

একই কাহিনী জার্মানীর; ২য় বিশ্বযুদ্ধ পরাজিত হওয়ার পর, জার্মান বলতে কিছু ছিলো না: দেশ ২ টুকরা হয়ে গিয়েছে, ৯০ লাখ যুদ্ধবন্দী; একাংশ চলে গেছে সোভিয়েতের তত্বাবধানে, অন্য অংশ আমেরিকা, ইংল্যান্ড'এর অধীনে। জার্মানরা ঠিক করলো, ইউরোপের কেহ তাদেরকে সাহায্য করার মতো অবস্হানে নেই, একমাত্র বড় শত্রু আমেরিকার সাহায্য নিয়ে দাঁড়াতে হবে; আজকের ইউরোপকে ধরে রেখেছে জার্মানী।

পাকিস্তানকে আমেরিকা সাহায্য করার শুরু করেছিলো ১৯৫৮ সাল থেকে; ১৯৫৮ সালে, আমেরিকা পাকিস্তানে সামরিক ক্যু'ঘটায়, দেশটিকে নিজের পক্ষে নেয়ার জন্য। পাকিস্তানী মিলিটারী সরকার আমেরিকার কাছে টেকনোলোজী চাহেনি চেয়েছিলো খাদ্য। খাদ্য চায় ভিক্ষুক; পাকিস্তান যা চেয়েছিলো তা পেয়েছে। পাকিস্তান আমেরিকা থেকে ভিক্ষা নেয়ার পর ফন্দিবাজী করে নিয়েছে ঋণ, তাদের ইচ্ছা ছিলো সেই ঋণ ফেরত দেবে না; তাদের ইছ্চা পুরণ হয়েছে, আমেরিকাকে বেকুব বানিয়ে পাকিস্তান তাদের সাথে "বিন লাদেন ব্যবসা" করেছে, "তালেবান ব্যবসা" করেছে; এখন সেই ২টি সেক্টর বন্ধ হতে যাচ্ছে।

আমেরিকা ততকালীন আফগানিস্তানের কাছে দাবী করেছিলো যে, বিন লাদেনকে আমেরিকার কাছে হস্তান্তর করতে হবে, কিংবা আফগানিস্তান থেকে বের করে দিতে হবে। তালেবানরা বলেছে যে, তারা মেহমানকে বের করে দিতে পারবে না, ইহা বেদুইনদের সংস্কৃতি। ফলাফল, যুদ্ধ। কি পরিমাণ তালবান প্রান হারিয়েছে কে জানে, তবে ৭১,০০০ আফগান ইহাতে প্রাণ হারেয়েছে।

যুদ্ধের পর, আমেরিকার চলে যাওয়ার দরকার ছিলো; কিন্তু তারা দেখলো যে, তারা চলে গেলে দেশটি আবারো তালেবানদের হাতে চলে যাবে; তারা দেশটিকে গড়ে তোলার সিদ্ধান্ত নিলো; ২০ বছর চেষ্টা করার পর, এই সপ্তাহে সেই তালেবানদের কাছে দেশটিক রেখে দিয়ে আমেরিকা চলে যাচ্ছে; আফগানিস্তানের অবস্হা সেই ২০ বছর আগের মতোই; কারণ, এরা গত ৪০০ বছরে কোনদিন ভালোভাবে থাকার কথা চিন্তা করেনি।


সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৪১
২১টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

×