somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আফগানিস্তানের ভেতরে আরেকটি ছোট দেশ করার দরকার ছিলো।

২৬ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কয়েক লাখ আফগান এয়ারপোর্টের দিকে আসতে চাচ্ছে, তালেবান, আলকায়েদা ও আইএস'এর বাধার কারণে ও ভয়ে আসতে পারছে না; যারা আমেরিকানদের সাথে চাকুরী করেছে, তাদের বড় অংশ কাবুল শহর ছেড়ে দুর গ্রাম ইত্যাদিতে পালিয়ে যাচ্ছে। আজ অবধি আমেরিকা ৬০ হাজারের মতো মানুষকে বিমানযোগে আফগানিস্তানের বাহিরে এনেছে; ৩১ তারিখ অবধি আরো ১ লাখের বেশী মানুষকে আনার মতো ব্যবস্হা আছে; কিন্তু এত বেশী মানুষকে আনলে এদের দায়িত্ব কারা নেবে?

কমপক্ষে ১ কোটীর বেশী আফগান পালিয়ে আমেরিকা আসতে আগ্রহী; যারা এয়ারপোর্টে আসতে পেরেছিলো, তাদের একাংশ পালিয়ে যাবার সুযোগ পেয়েছে, বাকীরা সেই সুযোগ পাবে না; কিন্তু এদেরকে সাময়িককভাবে হলেও রক্ষা করার কোন সুযোগ ছিলো কিনা?

মানুষ প্রাণ ভয়ে পালাতে চায়, এয়ার পোর্টের চারিদিকে অপেক্ষামান নরনারীরা তাদের ছেলেমেয়েদের প্রাণ রক্ষার জন্য আবেদন জানাচ্ছে আমেরিকান সৈনিকদের কাছে; কিন্তু সৈনিকদের তেমন কোন ক্ষমতা দেয়া হয়নি; তাদেরকে না আনাও অমানুষিক, আবার আমেরিকা এত মানুষকে কেন আনবে, সেটাও একটা প্রশ্ন। তাদের জীবনের নিরপত্তার জন্য আমেরিকা কি করতে পারতো?

আমেরিকা কাবুল প্রদেশ ও নাংগারার প্রদেশ দখলে রেখে, ষেখানে এসব আফগানদের জন্য ছোট একটা দেশ করতে পারতো; তালেবান-বিরোধী আফগানদের এখানে নিয়ে এসে একটি আলাদা দেশের পত্তন করা যেতো; দেশে চিহ্নিত তালেবনা-বিরোধী মানুষের সংখ্যা ২০ লাখের কম; তালেবানরা এদের সবাইকে প্রাণে মারবে না, কিন্তু এদের থেকে সবকিছু কেড়ে নেবে, এদের পরিবারের পুরুষেরা পালিয়ে পাকিস্তান, তুরস্ক, তাজিকিস্তান, উজবেকিস্তান চলে যাবে; সামান্য কিছু অস্ত্র ধরবে, আমেরিকান সাহায্যের জন্য বসে থাকবে; কিন্তু বাইডেন সরকার এদের সাহায্য করার চেষ্টা করবে না। তদুপরি, করোনার কারণে এরা ইউরোপ থেকেও কোন সাহায্য পাবে না; এরা নর্দাণ এলায়েন্সের মতো পঁচে মরবে, এদের পরিবারগুলো দোযখে বাস করবে।

একটা সাময়িক সমাধান হতো, কাবুল প্রদেশ ও নাংগারের প্রদেশ নিয়ে একটি নতুন দেশ করা।





সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩৫
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×