somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের ছাত্ররা কেন ভুল অধিকার চেয়ে আসছে সব সময়?

২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কারণ, তারা পড়ালেখা কম করে, তাদের চিন্তাশক্তি ও জ্ঞান খুবই সীমিত, তারা জানে না পৃথিবীতে কি ঘটছে! ঢাকায় এখন ছাত্রদের হাফ-ভাড়া নিয়ে ভয়ংকর অবস্হা চলছে, গালাগালি, মারামারি! বিশ্বের উন্নত দেশগুলোতে ছাত্রদের খরচ কমিয়ে আনার জন্য সবচেয়ে বড় বড় ব্যবস্হাগুলো হলো: (১) ফ্রি পড়ালেখা (২) স্কলারশীপ ও ষ্টাইপেন্ড (৩) ষ্টুডেন্ট লোন (৪) বই থেকে শুরু করে কম্প্যুটার অবধি কমমুল্যে কেনার ক্ষমতা (৫) যাতায়াতে কম ভাড়া ও গাড়ী কেনার সুবিধা।

** আন্দোলন করার দরকার ফ্রি পড়ালেখা করার ও গরীব ছাত্রদের ফ্রি খাবারের অধিকারের জন্য

বাংলাদেশের ছাত্ররা কোনদিনও "ফ্রি পড়ালেখার" আন্দোলন করেনি, কমদামে কম্প্যুটার ও বইয়ের জন্য আন্দোলন করেনি, কমদামে খাবারের জন্য আন্দোলন করেনি। শুধু ২টি চাওয়া-পাওয়া: হাফ-ভাড়ায় যাতায়াত ও আমাদের যুগে কম পয়সায় সিনেমা চাওয়া; কার কাছে চাইতে হবে, সেটাও তারা জানে না।

আমেরিকার সব ছাত্রছাত্রী চাইলে গাড়ী কিনতে পারে, ব্যাংকগুলো এত বেশী সুবিধা দেয় যে, ছাত্রছাত্রীদের গাড়ী অনেক চাকুরীজীবিদের চেয়েও নতুন থাকে। এগুলো ব্যাংক দিচ্ছে না, গাড়ী কোম্পানীও দিচ্ছে না, সবকিছুর মুলে ফেডারেল গর্ভমেন্ট, ষ্টেইট, সিটি; ইহা আমাদের ফেইসবুক গ্রেজুয়েটদের মাথায় আগামী ৫০ বছরেও ঢুকবে না।

নিউইয়র্ক ও বড় সব শহরে ছাত্রদের ট্রেন ও বাস ভাড়া অনেক কম; ইহা ১৫০ বছর আগে করা হয়েছে, এখন এ'সব নিয়ে মাথা ঘামানোর দরকার হচ্ছে না; এগুলো সরকারের দায়িত্ব, ১৫০ বছর আগে ছাত্ররা চেয়েছিলো, সরকারগুলো ও সিটি সরকারগুলো করে দিয়েছে; এগুলো বাস বা ট্রেন কোম্পানীর ব্যাপার নয়।

আমি গ্রাম থেকে চিটাগং শহরে পড়তে গেলাম ৬০ দশকে, ছাত্রদের ভাড়া হাফ; কিন্তু শহরের বাসে নতুন সমস্যা, ছাত্ররা চুরি করে, আগের কোন এক সময়ের টিকিটকে বারবার দেখাতো কন্ডাক্টরকে; কন্ডাক্টররা এই পেশায় বহুদিন, ওরা মনে রাখতে পারতো কে কে টিকিট কিনেছে। আমি পোর্ট কলোনী থেকে বাসে কলেজে যেতাম; আগ্রাবাদ সরকারী কলোনী থেকে অনেক ছাত্র উঠতো, এদের মাঝে আমার কয়েকজন ক্লাশমেট থাকতো; এরা পুরানো টিকিট দেখাতো, কন্ডাক্টররা মাঝে মাঝে লেগে যেতো; কিন্তু ছাত্রদের সাথে পেরে উঠতো না; কন্ডাক্টর ও যাত্রীরা এসব ছাত্রদের সন্মান করতো না।

আমাদের ছাত্রদের সেই পুরানো সমস্যার সমাধান হয়নি আজ ৫৫ বছর পরও; কারণ, ছাত্ররা জানে না, হাফ ভাড়ার দায়িত্ব কার, সরকারের নাকি বাস কন্ডাক্টরদের?



সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫২
৩৩টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×