somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগের বহরে নির্বোধ কড়চা মাত্র

১০ ই মে, ২০০৯ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি এ তল্লাটে একেবারেই নতুন। সাত দিন পর্যবেক্ষনে রাখার কথা ব’লে সামু কতৃপক্ষ তিনসাতে একুশ দিন পরে আমাকে মন্তব্য করার দুঃসাহস দিয়ে দিল। ব্লগের বহরে পড়ে আছি অনেক দিন হ’য়ে গ্যলো। কোনোএকটা পোস্ট পড়ে মন্তব্য ক’রতে ইচ্ছে হ’লে দেখি সে এক জটিল কেচ্ছা। তখনই মনে হ’লো রেজিস্ট্রেশানটা ক’রে ফ্যালা যাক।

কিছুদিন যাবত নিয়মিত ঢু মারছি ব্লগে। প’ড়ছি নানান কিছিমের পোস্ট, অনেক চিন্তা-চেতনার সংস্পর্শে আসা হচ্ছে। এখানে যারা লেখেন তাঁরা সবাই বেশ ভালো লেখাপড়া জানা (পুঁথিগত বিদ্যের কথা ব’লছি না)। অনেক জানেন, বোঝেন।

অনেকে অনেক বিষয়ে লিখছেন। এর মধ্যে কেউ আবার ইসলাম প্রচারে নেমেছেন। কেউ আবার কয়েকধাপ এগিয়ে। কেউ কল্কি অবতারকেই মুহাম্মদ বানিয়ে ছাড়ছেন, কেউ ব’লছেন, প্রসেসর সবধরণের নির্দেশকে বাইনারী (১.০) অপারেটারে ট্রান্সফার ক’রে এক্সিকিউট করে সেটাও ১৪০০ বছর আগে নাজিল হওয়া কোরাণ-শরীফে বলা আছে । কেউ আবার লিখছেন সৃষ্টিকর্তার অনস্তিত্ব প্রমান করার জন্যে।

আমি যতদুর বুঝি, মানুষের মেধা-মনন, জ্ঞান-গরিমা, চিন্তাসীমা বাড়ছে দিন দিন। এখন সবকিছুই প্রমাননির্ভর হ’য়ে দাঁড়িয়েছে। সেকারণেই ধর্মের বা ধর্মগ্রন্থের গ্লানি ধরা প’ড়ছে সবার চোখে। ধর্ম প্রবর্তনের সময়ের উপর(আদিমতা) গ্লানি অনেকখানি নির্ভর করে। এজন্যেই গ্রীকধর্ম, রোমানধর্ম, হিন্দুধর্ম, ইহুদীধর্ম, খ্রীষ্টানধর্মের গ্লানি ইসলাম ধর্মের থেকে বেশি। যারা অবিশ্বাসী হন, তারা বেশ জেনেবুঝে তারপরই হন। তবে এমূহূর্তে সৃষ্টিকর্তার অস্তিত্ব বা অনস্তিত্ব কোনকিছুই প্রমান করা সম্ভব না। তাই আস্তিক বভাইদের (ব্লগার ভাই) বলি, নাস্তিকদের ভার সৃষ্টিকর্তার উপরই ছেড়ে দিন আর নাস্তিক বভাইরা, ভবিষ্যত সম্ভবত আপনাদেরই পক্ষে।

কম্পিউটার আর ইন্টারনেট ভিত্তিক অনেক লেখা প’ড়লাম। প’ড়লাম সাম্প্রতিক বিষয়াবলীর উপর অনেক পোস্ট। বেশ শিক্ষনীয়। জানলাম, বুঝলাম, শিখলাম অনেক। আরো দারুণ কিছু লেখা আর মজার মজার অনেক কমেন্ট প’ড়লাম। অনেক ভালো লাগছে এতো এতো লেখা প’ড়ে।

আজই আমার প্রথম পাতায় প্রথম পোস্ট। আগে কয়েকটা কবিতা পোস্ট করেছিলাম। সাদাত ভাইকে বিশেষ ধন্যবাদ। আমার কবিতায় প্রথম কমেন্ট করার জন্যে। উপরে অনেক জ্ঞানী জ্ঞানী কথা লিখে ফেললাম। নির্বোধের কড়চা মনে ক’রে না প’ড়লে লেখক দায়ী নয়।

ব্লগের সবাই খুব ভালো থাকবেন আর অনেক অনেক লিখবেন।
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×