কারন -
মইন ইউ এর ক্ষমতা দখলের খুব ই ইচ্ছা ছিল। আর অন্যদিকে মার্কিন ভারত নেত্রীত্তাধীন সাম্রাজ্যবাদী চক্রটি ট্রানজিট/তেলগ্যাস সর্বোপরী বাংলাদেশকে তাদের তাবেদারী রাস্ট্র বানাবার জন্য বাংলাদেশে একজন হামিদ কারজাই খুজছিল। ফলে এই দুই চক্রের সন্মিলনেই মুলত ১/১১ ঘটানো হ্য়। কিন্তু মইন নেপথ্যে থেকে দেশ শাসন করতে গিয়ে হযবরল করে ফেলে। বিশেষ করে দ্রব্যমুল্যের (চাল ৪০ টাকা) উর্ধগতি ও সেনাবাহিনীর একটা অংশের বিরোধীতার কারনে সে আর ক্ষমতা দখলের সাহস দেখায়নি বরং পালাবার পথ খুজতে থাকে।
কিন্তু মইন জানতো বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তার বারোটা বাজাবে। ফলে আওয়ামীলীগকে ক্ষমতায় বসানোর প্লান করা হয়। আর আন্তর্জাতিক চক্রটিও আওয়ামীলীগকে শর্ত দেয় তেল গ্যাস রপ্তানী, ভারতকে করিডোর দেয়া ইত্যাদি যা এখন আওয়ামীলীগ করছে।
নির্বাচনে ম্যানিপুলেট করার প্রমান -
১) ১/১১ এর পরে মুলত স্টীমরোলার চালানো হয় বিএনপির উপর। ফলে বিএনপির নেতা কর্মীরা এলাকা ছাড়া ছিল। ফলে ফাকা মাঠে নির্বাচন কে ম্যানিপুলেট করা সহজ হয়। নির্বাচনের দিন প্রায় বেশীর ভাগ জায়গায় বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়। অনেক জায়গায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে বিএনপির কর্মীদের নির্বাচনের দুই এক দিন আগে এলাকা ছাড়া করা হয়।
২) ৮০ টি আসনে ৯০ থেকে ৯৮ ভাগ ভোট পড়েছে। সেখানে মিনিটে ৫টি ভোট পড়েছে। যেখানে একটি ভোট দিতেই লেগে যায় ৩ থেক ৪ মিনিট সেখানে মিনিটে ৫ ভোট অবাস্তব। তার মানে এই সব কেন্দ্রে আগে থেকেই সিল মারা ব্যালট পেপার ঢুকানো হয়েছিল। যেহেতু বিএনপির এজেন্ট দের বের করে দেয়া হয়েছিল তাই কেউ প্রতিবাদ করেনি।
এরকম আরও অনেক প্রমানদেয়া যায় যা প্রমান করে জলিল যা বলেছেন তা সত্যি বলেছেন।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



