স্বপ্ন ছিল উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করার। কিন্তু সেই স্বপ্নে চির ধরেছে আজ। বেঁচে থাকার আশাই দিনকে দিন ফিকে হয়ে যাচ্ছে। তবু হাল ছাড়েনি কোলন ক্যান্সারে আক্রান্ত সৌরভ কুমার দাস। বেঁচে থাকার স্বপ্নে বিভোর হয়ে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানাচ্ছে নিরন্তর।
২০১০ সালে দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করে সৌরভ। কিন্তু এর কিছুদিন পরেই কোলন ক্যান্সার জেঁকে বসে তার শরীরে। উচ্চশিক্ষার জন্য তার বন্ধুরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও, ভর্তি হতে পারেনি সে। পরিবারের একমাত্র ছেলে হওয়ায় সৌরভের বাবা মা চোখে এখন অমানিশার ঘোর অন্ধকার দেখছেন। জীবনের সকল সঞ্চয় ছেলের চিকিৎসায় ব্যয় করে পথে বসতে যাচ্ছে সৌরভের পরিবার। বড় ভাইয়ের এই দুর্দিনে ভাষা হারিয়ে ফেলছে সৌরভের ছোট দুইবোন। প্রায় কয়েকবছর চিকিৎসা শেষে সহায় সম্বল হারিয়ে ফেলছেন সৌরভের বাবা-মা। তাদের এই দু:সময়ে এগিয়ে এসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘এ ক্যারাবেন অব পিস (এসিপি) এবং স্বপ্নোথান’ এর সদস্যরা। সৌরভকে বাঁচাতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার জন্য বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যানার টানিয়ে প্রচারণা চালাচ্ছে তারা। সেই সাথে যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় অডিটোরিয়ামে আজ বুধবার থেকে দু’দিনব্যাপী চ্যারিটি ফিল্ম ফেস্টিভালের আয়োজন করেছে স্বপ্নোথান ও এসিপি। দু’দিনব্যাপী ফেস্টিভালে জনপ্রিয় ৪টি ছবি দেখানো হবে। ফেস্টিভাল থেকে আয়কৃত অর্থ পুরোটাই সৌরভের চিকিৎসার প্রয়োজনে ব্যয় করা হবে। সৌরভের চিকিৎসায় অর্থ দিয়ে সাহায্য করা যাবে উক্ত ব্যাংক ঠিকানায়- সঞ্চয়ী হিসাব নং:৯০৯৩-১পূবালী ব্যাংক, দরগা গেইট শাখা, সিলেট।
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।