ইফতারির পর থেকেই পরাণটা আকু-পাকু করে কখোন একটা বিড়ি ধরামু।
কিন্তু লোডশেডিং না হলে তো বাসা থেকে বের হওয়া যায় না।তাই সবাই যখন চায় লোডশেডিং না হোক আমি তখন লোডশেডিং এর আশায় থাকি।
প্রতিদিন ইফতারির ১০-১৫ মিনিটের মধ্যে লোডশেডিং হলেও আজ ১ ঘন্টা বেশি অপেক্ষা করাইলো।
যাক অবশেষে বাসা থেকে বের হয়ে গেলাম চিপা এক গলিতে।মাত্রই চিপার দোকানে গিয়া কমু যে,মামা একখান বেনসন বিড়ি দেন।দেখলাম পাশের বাড়ির নানা দাড়ায় আছে। একখান সালাম দিয়া মামারে কইলাম একটা লেবেঞ্চুছ দেন।
লেবেঞ্ছছ মুখে দিয়া দিলাম এক হাটা।মেজাজ তখন ৪২০। কিছুদূর হাটার পর চান্সে কিনলাম একটা বিড়ি।আহ্ সে কি আনন্দ..................কি সুখ।
টানতে টানতে তার বাড়ির সামনের রাস্তায় চলে আসছি,এমনিতেই চিপা গলি,তার উপর আন্ধার।আর সারাজীবন যা হয় তাই হলো।তিন তলার বারান্দার দিকে ঘাড়টা মাত্রই উচা হইছে............... হঠাত
মনে হইলো একপায়ের নিচে মাটি নাই।কিছু বোঝার আগেই আমি এক পায়ে ড্রেপাতিত (ভূপাতিত>ড্রেপাতিত)।আশেপাশে তাকায়া বোঝার চেষ্টা করলাম কেও দেখল কিনা।তবে কিছু বুঝতে পারলাম না।
তারপর মানইজ্জত সমেত দিলাম এক ছুট।তবে এত কিছুর মধ্যেও আমি কিন্তু বিড়ি ছাড়ি নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




