সকাল ৯টায় পরীক্ষা ছিল তাই পড়া শেষ করে খুশি মনে ৫টায় এলার্ম দিয়ে রাত ১টায় ঘুমাতে গেলাম।
লাফ দিয়ে উঠে ১০ মিনিটের মধ্যে বাসা থেকে বের হলাম
যাক,এখন বাসে বসে একটু খাতা পত্রে চোখ বোলানো যাবে ভেবে একটু স্বস্তি পেলাম।১৫মিনিট পর হঠাত হার্ডব্রেক আর কাচ ভাঙ্গার আওয়াজ।
এরপর ঢাকা শহরের গাবতলী,কল্যানপুর,শ্যামলীর বিখ্যাত যানজট পেরিয়ে যেই মাত্র আসাদগেট পৌছেছি অমনি গাড়ীর ইঞ্জিন খুকখুকখুকখুক।
এর মধ্যে ঘড়ির কাটা প্রায় ৮ টা ছুই-ছুই। নেমে তাড়াতাড়ি নিলাম একটা রিকশা
৯-০০টায় যথারীতি পরীক্ষা শুরু হলো।কিন্তু একি!!!!!!!
এবার বাসায় ফেরার পালা।কোনো ঝামেলা ছাড়াই আল্লাহর রহমতে বাসায় পৌছলাম
রাতের বেলা শাহরুখ খানের সিনেমা দেখছি(আসলে সিনেমার নায়িকাকে) হঠাত খেয়াল করলাম হাতে থাকা টিভি কার্ডের রিমোটখানা মাত্র পটল তুলেছে।
তারপর থেকে চুপচাপ বসে আছি যেনো আর কিছু না হয় আর ভাবছি সকালে কার মুখ দেখে দিন শুরু করেছিলাম।
এখন মনে পড়ল বাথরুমে গিয়ে আয়নায় নিজের চন্দ্রবদন দেখিয়াই আজ দিন শুরু করিয়াছিলাম।
আজকের দিনটা ২০০৯সালের সবচেয়ে খারাপ দিন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



