তোকে জড়িয়ে নিলেম , ঘুমের ঘোরে,
তোকে ছুয়ে দিলেম প্রথম ভোরে।
রাত্রি পরে যখন দিন, নেমে আসে,
দেখিস খুঁজে, তোর খোজে সূর্য হাঁসে।
আজ নিলেম তোর চন্দনের গন্ধ আমার ফুসফুসে,
দেখে নে, তোর জন্য আজ সন্ধ্যে নামে।
শুনে নিয়ে ঝিঁঝি পোকার শব্দ গুলো,
মুছিয়ে নিস আবীর মাখা ক্লান্তি ধুলো।
হাল্কা প্রেমের গল্প শুনে,
কাঁদিস নে তুই একা বসে।
হবে দেখা আবার তোর ই সাথে,
স্টেশন টার্মিনাস বা রাস্তা মোড়ে।
সিদুরের লাল ভোরের বেলায়,
এঁকে দেবো চুমু তোর কপোল দোলায়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

