somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিকিৎসা সাহায়তার জন্য পত্রিকায় আবেদন করা হয়েছে কিন্তু ডিম বিক্রেতা বেচারা এক টাকাও সাহায্য পাননি

১৪ ই জুন, ২০১৫ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিটন মোহাম্মদপুর শিয়া মসজিদ সংলগ্ন কাঁচা বাজারের একজন ডিম বিক্রেতা। আমি দীর্ঘদিন যাবৎ তার নিকট থেকে দেশি মুরগীর ডিম ক্রয় করি। দুই ভাই একসাথে ছোট দোকানে ডিম বিক্রি করে। দুই ভাইই haemophilia A রোগে আক্রান্ত। প্রতি মাসে রক্ত নিতে হয় দুইজনকেই। এ অবস্থায় চার বছর আগে লিটন সড়ক দুর্ঘটনায় মারাত্বকভাবে আহত হন। বিশেষ করে ডান পা ট্রাকের ধাক্কায় মারাত্বক fractured হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতার ও পঙ্গু হাসপাতালে ডান পায়ে অপারেশনসহ প্রায় ২৭ দিন চিকিৎসা নেন। খরচ হয় সবমিলিয়ে ৫ লক্ষ টাকার উপরে। ক্ষুদ্র একজন ডিম বিক্রেতার জন্য এ টাকা ম্যানেজ করা কত কষ্টকর আমরা তা সকলেই অনুধাবন করতে পারি। এরপর নিয়মিত চিকিৎসা, রক্ত নেয়া, সংসার চালানো।

পিছু ছাড়েনি লিটনকে সড়ক দুর্ঘটনার যন্ত্রনা। কিছুদিন থেকে fractured অংশে যেখানে অপারেশন করা হয়েছিল সেখানে ইনফকেশন হয়েছে এবং ফুলে গেছে। Bangabandhu Sheikh Mujib Medical University এর ডাক্তার আবারও দ্রুত অপারেশন করার জন্য বলেছেন। খরচ হবে তিন লক্ষ টাকারও বেশি। কেননা তার জন্য আলাদা কেয়ার প্রয়োজন হবে যেহেতেু সে haemophilia A রোগী। কিন্তু তিনি টাকা ম্যানেজ করতে পারেননি।

এ অবস্থায় ডেইলি স্টার, সমকাল, এবং ইত্তেফাক পত্রিকায় সাহায্যের আবেদন জানানো হয়। দেখুন: Click This Link এবং Click This Link এবং Click This Link

পত্রিকায় সাহায্যের আবেদনে কোন সাড়া পড়েনি। চিকিৎসা সাহায়তার জন্য বিত্তশালীদের নিকট আবেদন করা হয়েছে কিন্তু ডিম বিক্রেতা এ বেচারা এক টাকাও সাহায্য পাননি। এসব পত্রিকার অনেক পাঠক ধনীক শ্রেণির। অথচ এ অসহায় মানুষটির খবর কারো চোখে পড়েনি অথবা পড়লেও কেউ সাহায্যের হাত বাড়াননি। গতকালও লিটন আমাকে ফোন করে জানালেন ভাই আমিতো টাকা ম্যানেজ করতে পারছিনা, আমার কী হবে? তার আকুতি শুণে আমি এ ব্লগে ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি। কারণ এখানে অনেক মানুষ আছেন যারা হয়তো ধনীক শ্রেণির না কিন্তু মনটা অনেক বড় ও সহানুভুতিশীল। যতদিন যাচ্ছে তার ইনফেকশন বাড়ছে। অপারেশনে দেরি হলে হয়তো তার পা আর রক্ষা করা যাবে না। আপনার অল্প টাকাও তার চিকিৎসার কাজে আসবে। আসুন একটু সাহায্যের হাত বাড়াই এ গরীব মানুষটির জন্য।

সাহায্যে পাঠাতে পারেন Md Liton, A/C No-74657, Pubali Bank, Asad Avenue Branch, Dhaka ; bKash A/C No-01872233048. তার সাথে যোগাযোগ করার জন্য বিকাশ মোবাইল নম্বর 01872233048 ব্যবহার করা যাবে আবার টাকাও পাঠানো যাবে।

ধন্যবাদ সকলকে।


সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×