আমার এক মিশরীয় বন্ধুর প্রথম তিনটা বদগুণের একটা হলো সারাক্ষন মোবাইলে কথা বলা। কানে একটা ছোট্ট ব্লুটুথ এয়ারপিস সবসময়ই লাগানো থাকতো। আড্ডার মাঝখানে হঠাৎ হঠাৎ যখন ও' ''হ্যালো হ্যালো'' বলে চেঁচিয়ে উঠত, আমরা মানসিক প্রস্তুতি থাকা অবস্থায়ও থতমত খেতাম। মোবাইল ফোনে তার এই
বেশী কথা বলার পেছনের দুইটা কারন ছিলো, সে টুকটাক লেখালেখি করত এবং ইংরেজী স্পিকিং পাকাপোক্ত করার চেষ্টা করত অবিরাম। স্বভাবতই তার ইংরেজীর স্পীড উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিলো এবং সেই সাথে ব্লগিংও। নিঃসন্দেহে ভালো। কিন্তু বাইপ্রোডাক্ট হিসেবে এই ভয়ানক মোবাইল-ব্যাধি তাকে কতটা কাবু করে ফেলেছে তা বুঝতে পারলাম যেদিন তার মোবাইল বিল ওভারডিউ হওয়ার কারনে বিল না দেওয়া পর্যন্ত তার সংযোগ বিচ্ছিন্ন রাখা হলো। ওভারডিউ হওয়ার কারন গতমাসে মাত্রাতিরিক্তভাবে দেশে বিদেশে ফোন। গতমাসে তার আবার ভিসা এক্সটেনশান ছিলো। তাই হাতেও কোন টাকা পয়সা নেই বরং এক্সটেনশানের জন্য বিস্তর ধারদেনা ও অফিসিয়াল লোনটোন করতে হয়েছে, যা তাকে একমাসের মধ্যে ফিলাপ করতে হবে।
তো, সে সপ্তাহ খানেক তার রুমমেট, হাউজমেট, এরিয়ামেট, জবমেট, ক্লাসমেট, গ্লাসমেটদের ফোন টানাটানি করে পরের সপ্তাহ আফসোস আর উহু আহা করে কাটিয়ে দিলো। তারপর আমাদের বাসায় আসা বন্ধ করে দিলো। খোঁজ খবর নিয়ে জানলাম বেচারা অসুস্থ্য। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার বললেন প্রবলেমটা
মানসিক। ঘুরাঘুরির জন্য প্রেস্ক্রাইব করলেন। সেদিনই আমরা ওকে নিয়ে নানান জায়গায় ঘুরলাম এবং সবাই মিলে কিছু টাকা দিয়ে আপাততঃ তার মোবাইল লাইন পুনঃসংযোগ করালাম। তারপর আবার শুরু হলো তার কথা বলা। তো একফাঁকে আমি তাকে বললাম,
-যাহোক, তুমি অন্ততঃ একসপ্তা ফোন না করে ছিলে। নাকি?
-এহ! পাগল?
-মানে?
-মানে, আমি আমার ফোন কোম্পানীর কাস্টমার কেয়ারে ফোন দিয়ে কথা বলেছি কদিন। তারপর একসময় সবাই চিনে ফেল্ল আমাকে। বুঝে গেলো সবকিছু। আলাদা করে চিঠি পাঠালো বাসার ঠিকানায়, যেন আমি যথাযথ ও জরুরী প্রয়োজন ছাড়া শুধু শুধু ফোন না করি কাস্টমার কেয়ারে। তারপরও থামি নাই।
-তারপরও ফোন দিয়েছ?
-হ্যাঁ। তবে তাদের কথা অনুযায়ী যথাযথ প্রয়োজনে দিতাম। যেমন, আমার বিল কত? আমার নাম্বারটা কত? আমার মোবাইল সংযোগ বিচ্ছিন্ন, দয়া করে আমাকে এই নাম্বার এবং এই নাম্বারে একটা কল দিয়ে একটা মেসেজ দিয়ে দিন, বা আমার সাথে জরুরী একটু কথা বলিয়ে দিন ইত্যাদি ইত্যাদি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

