somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পলিটিক্স ও পলিথিন সমাচার

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুমিল্লা ইস্টার্ন মেডিক্যাল কলেজে পড়ার দুর্ভাগ্য(কেবল আমার বেলায়!) হয়েছিলো একবার। কিছুদিন পর যথারীতি 'ডাক্তার হব না, ইঞ্জিনিয়ার হব' ভাব নিয়ে সে কলেজ ছেড়েও দিয়েছিলাম। তো তখনকার আমার এক ক্লাসমেটের একটা কথা আজ খুব মনে পড়ছে। ও বলেছিলো, ''পলিটিক্স অনেক আগে থেকেই আমাদের দেশে পলিথিনের মত সস্তা টপিক।''
আর এতদিনে এখন তো মনে হয় তার মতে ''পলিথিনের মতই নিষিদ্ধ'' করার অবস্থায় এসে গেছে। তো আমি যাইহোক নিষিদ্ধতা নিয়ে কোন কথা বলতে নারাজ। কেননা, পলিটিক্স এবং পলিথিন প্রতিটা মানুষের চেতনায় চিন্তায় স্থান করে নিয়েছে জান্তে-অজান্তে। এ ব্যাপারেই একটা ঘটনার উল্লেখ করছি।
বাবার চাকরীর সুবাধে ও নিজের লেখাপড়ার তাগিদে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে আমাকে। তাই গ্রামের বাড়ী যাওয়াটা আর একসময় ফ্রিকোয়েন্ট থাকলো না। অনেকদিন পর যখন গ্রামে এলাম, ভিমড়ি খেলাম। কয়েকশ' অপিরিচিত বাচ্চাকাচ্চা, কয়েকডজন অপরিচিত বউ, জামাই। আমার রাজ্যে আমিই প্রজা । পরিচিত এক দাদু যে আর কোনদিন বিয়ে করবে না বলেই ধরে নিয়েছিলাম তার ইতোমধ্যে দুটি ছেলেমেয়ে এবং আরেকজন অন ট্র্যাকিং। আজীবন বাচ্চাকাচ্চা সাইজকারক ও বাচ্চাবিদ্বেষী এই লোক হঠাৎ উদাত্তভাবে বাচ্চা প্রস্তুতকারক হিসেবে আত্মপ্রকাশের রহস্য (অনেকটা 'লাক্স বিউটি সোপ' এর রহস্যের মত) জানতে চাইলে তিনি জানালেন,

-বুঝলি ভাই, বিয়া যেমন তেমন; ভাবছিলাম বাচ্চাকাচ্চা নিবো না। বউয়ের জ্বালায় একটা বাচ্চা নিতে রাজী হলাম। বাচ্চা হলো মেয়ে। বউকে শিক্ষা দেওয়ার কথা চিন্তা করেই নাম রাখলাম 'ইতি'।
ইতি মানে বাচ্চা নেওয়ার ইতি। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই বউয়ের ঘ্যানর ঘ্যানর নতুন রূপ পেলো। তার শখ ছিলো ছেলের, মেয়ে হয়েছে তাতেও খুশি। কিন্তু তার আরেকটা ছেলে চাই। আমার তো আক্কেলগুড়ুম! বলে কী! এই বয়সে মেজাজ আগের চে'ও তিরিক্ষি থাকে। বাচ্চাকাচ্চা এখন আগের চে বেশী বিরক্তিকর লাগে। ইতোমধ্যে বউ বাপের বাড়ী চলে গেলো রাগ করে। দুইদিনের মাথায় শ্বশুর শ্বাশুরী আর আমার বউয়ের এক বড় বোন এলেন সমন নিয়ে। ভাবটা এমন যে, তুই ছেলে হওয়াবি না মানে? তোর বাপ ... ... ... ইত্যাদি ইত্যাদি। তো, গ্রামে যেমনটা হয়ে থাকে; তুই তোর ঘরের খবর যতটুকু জানবি, তা কেবল শিরোনাম মাত্র। ত্রিশ সেকেন্ডের মাথায় বিস্তারিত খবর জানতে পাবি সারা গ্রামময়। আমার বেলায়ও তাই। ঘটনা এমন দাঁড়ালো যে, রাগ ধরে গেলো। কাউকে জানতে দিলাম না রাগের কথা। 'নিজের ভুল বুঝতে পেরেছি' ভাব করে আবার বাচ্চা নেওয়ার সীদ্ধান্তের কথা জানালাম বউকে। সব ঠিকঠাক হয়ে এলো, বউও ফিরে এলো। বাচ্চা হলো, এবার ছেলেই হলো। বউকে এবার উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে ছেলের নাম রাখলাম 'অনন্ত।' বউ আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো। আমি খিক খিক করে হাসলাম। অনন্তের আভাস পেয়ে গেছে বেচারা। হা হা হা।''
তারপর আর যাওয়া হয়নি গ্রামে, জানি না ইতি আর অনন্ত তারপর আর কতজন ভাইবোন পেয়েছে। বড় পলিটিক্সের ক্ষয় ক্ষতির খবর পত্রিকায় আসে, ছোট পলিটিক্সের ক্ষতি যত বড়ই হোক আসে না।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×