অন্তরে আয় অন্তরা
বুকের মৃদ্যু রক্ত স্রোতে আন ত্বরা
দুলিয়ে বাতাস সুবাস মাখা মন্থরা!
আমারে বল ঊষা রাঙা রোদ কোথা!
কোথায় নদী শুকিয়ে ধূলোর রূক্ষতা?
আমায় শোনা তোর ও বুকের দুঃখতা!
শুনবো আমি তোর হৃদয়ের যন্ত্রণা,
বাতাস মিছে দিচ্ছে কানে মন্ত্রণা,
জানি,অন্ধ-ওদের কথা সত্য না!
কষ্টগুলো বিষণ্ণতার সুরে গাবি?
আলোর ডানায় হাত ছড়িয়ে উড়ে যাবি?
ছায়ার মতন মানুষ ছেড়ে দূরে যাবি?
একটু দাড়া,আমিও যাবো তোর সাথে,
হাত বাড়াবি,ছুঁবো নরোম তোর হাতে,
পাশপাশি হাটবো দুজন চাঁদ রাতে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




